NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

মুজিববর্ষ উদযাপনের বরাদ্দ বাতিল


খবর   প্রকাশিত:  ২১ নভেম্বর, ২০২৪, ০৪:২৫ পিএম

মুজিববর্ষ উদযাপনের বরাদ্দ বাতিল

মুজিববর্ষ উদযাপনে চলতি বছরে বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার (২০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহামম্মদ ইউনূস। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

 


 

প্রেস উইং জানায়, উপদেষ্টা পরিষদের বৈঠকে মুজিববর্ষ উদযাপনে ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১ হাজার ২৬১ কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানানো হয়। পরে ২০২৪-২৫ অর্থবছরে এসংক্রান্ত বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত হয়। 

বৈঠকে অভিজ্ঞ, দক্ষ ও যোগ্য অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগের মাধ্যমে বিদ্যমান অ্যাটর্নি সার্ভিসকে শক্তিশালী করার লক্ষ্যে দ্য বাংলাদেশ ল অফিসার্স (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৪’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।