NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

ত্রিশ লাখ টাকায় বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী সিরিজের পৃষ্ঠপোষক সেনোরা


খবর   প্রকাশিত:  ১৬ জানুয়ারী, ২০২৫, ০৭:০১ এএম

ত্রিশ লাখ টাকায় বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী সিরিজের পৃষ্ঠপোষক সেনোরা

প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে আয়ারল্যান্ড নারী দল। আগামী ২২ নভেম্বর ঢাকা পৌঁছে সমান ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবেন সফরকারী মেয়েরা। আজ এই দুই সিরিজের টাইটেল স্পন্সরের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী দ্বিপাক্ষিক সিরিজের মূল পৃষ্ঠপোষক সেনোরা, সঙ্গে পওয়ার্ড-বাই হিসেবে থাকছে রুচি।

 

বোর্ডের একটি সূত্র জানিয়েছে, ৩০ লাখ টাকায় এই সিরিজের পৃষ্ঠপোষক স্বত্ব বিক্রি করেছে বিসিবি।

বাংলাদেশে নারী ক্রিকেট দিনে দিনে জনপ্রিয় হচ্ছে। তবে সম্প্রতি অতীতে হয়ে যাওয়া সিরিজগুলোতে পৃষ্ঠপোষক দেখা যেত না। নানা প্রতিবন্ধকতার কথা শোনাতো বিসিবি।

তবে ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বদলে যাওয়া ক্রিকেট বোর্ডের কমিটি বেশ তৎপর হয়েছে। তার ফলশ্রুতিতে নারী ক্রিকেটের কোনো দ্বিপাক্ষিক সিরিজে স্পন্সর পেয়েছে বিসিবি।

 

পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সেনোরা ও রুচিকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও পাশে পাওয়ার আশা ব্যক্ত করেন বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। নারী ক্রিকেটের পাশে থাকার ব্যাপারে আশ্বাস দেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং ডক্টর জেসমিন জামান।

এ সময় নারী খেলোয়াড়দের ব্যক্তিগত পর্যায়ে স্পন্সরশিপ দেওয়ার ব্যাপারে কাজ করবেন বলে জানানো হয়।