NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

বিয়ে প্রসঙ্গে যা বললেন ববি


খবর   প্রকাশিত:  ২৩ ডিসেম্বর, ২০২৪, ০৭:৫০ পিএম

বিয়ে প্রসঙ্গে যা বললেন ববি

নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন চিত্রনায়িকা ববি। ছবির নাম ‘বউ’। এটি নির্মাণ করছেন কে এ নিলয়। ছবিতে ডি এ তায়েবের সঙ্গে জুটি বেঁধেছেন ববি।

বুধবার এফডিসিতে ছিল সেই ছবির মহরত। আর মহরত অনুষ্ঠানে নিজের বিয়ে প্রসঙ্গেও কথা বললেন এ নায়িকা। জানালেন, বর পেলেই বিয়ে করবেন তিনি।

 

বুধবার (১৩ নভেম্বর) এফডিসিতে ছবির মহরতে অনেকেই ববির কাছে তার বিয়ের প্রসঙ্গে জানতে চান।

এ সময় ববি বলেন, ‘বর পেলেই বিয়ে!’

 

গণঅভ্যুত্থানের পর দেশের সিনেমা অঙ্গন থমকে গেছে। এমন এক সময়ে নতুন সিনেমায় যুক্ত হলেন ববি। এ প্রসঙ্গে ববি বলেন, ‘সিনেমার কাজ কিন্তু হচ্ছে, টুকটাক। দেশের প্রায় সব জায়গাতেই কাজ একটু কম কম হচ্ছে।

একটা ট্রানজিশন পিরিয়ড যখন যায়, তখন সবকিছুর একটা টানাপোড়েন থাকে। সিনেমায়ও সেরকম যাচ্ছে। আমি পজিটিভ মানুষ, আমি সবসময় সম্ভাবনা দেখি। আমি আশাবাদী।’

 

নিজের আসন্ন সিনেমাটি প্রসঙ্গে ববি বলেন, ‘নতুন বাংলাদেশে নতুন এক গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছি।

সামাজিক ও পারিবারিক গল্পে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি। আশা করছি, সিনেমাটি সবার ভালো লাগবে।’

 

পরিচালক কে এ নিলয় জানান, চলতি মাসের শেষে ‘বউ’ সিনেমার শুটিং শুরু হবে। একটানা শুটিং করে দ্রুত শেষ করা হবে দৃশ্য ধারণের কাজ। নতুন বছরের মাঝামাঝি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

ববিকে সর্বশেষ দেখা গেছে ‘ময়ূরাক্ষী’ সিনেমাতে। এটি গত ঈদুল আজহায় মুক্তি পায়। যদিও প্রেক্ষাগৃহে দর্শক টানতে ব্যর্থ হয় সিনেমাটি। তবে ছবির পরিচালকের সঙ্গে দ্বন্দ নিয়ে বেশ আলোচনায় ছিলেন নায়িকা ববি।