NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

জয়ার প্রশংসায় পার্বতী


খবর   প্রকাশিত:  ১৫ নভেম্বর, ২০২৪, ১১:০৯ এএম

জয়ার প্রশংসায় পার্বতী

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। চলচ্চিত্রে অভিনয় করে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত। সাবলীল অঙ্গভঙ্গি আর অভিনয় দক্ষতায় বরাবরই সিনেমাপ্রেমীদের হৃদয় ছুঁয়ে যান তিনি।

ঢালিউড-টালিউডে অভিনয়ের দ্যুতি ছড়ানোর পর বলিউডেও বাজিমাত করেছেন জয়া।

এবার অভিনেত্রীর প্রশংসায় মজলেন মালয়ালম অভিনেত্রী পার্বতী থিরুভোথু। সর্বশেষ পঙ্কজ ত্রিপাঠির ‘কড়ক সিং’ ওয়েব ফিল্মে দেখা গেছে তাকে। যেখানে তার সঙ্গে কাজ করেছেন পার্বতী। মালয়ালম এই অভিনেত্রীর মুখেই সম্প্রতি শোনা যায় জয়ার প্রশংসা।

 

এক সাক্ষাৎকারে জয়ার প্রসঙ্গে পার্বতী বলেন, ‘জয়া অভিনেত্রী হিসেবে তুখোড়। আমরা ভালো সময় কাটিয়েছিলাম শুটিংয়ের সময়। ভবিষ্যতে জয়ার সঙ্গে আরো কাজ করার ইচ্ছে আছে।’ এদিকে পার্বতীর মন্তব্যে ভীষণ খুশি হয়েছেন অভিনেত্রী।

ধন্যবাদ জানিয়ে তার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেছেন জয়া।

 

দক্ষিণের দাপুটে অভিনেত্রী হলেও বলিউডে সেভাবে দেখা যায় না পার্বতীকে। এর কারণ হিসেবে খানিকটা আক্ষেপের সুরে তিনি বলেন, ‘আমি বলিউড থেকে ডাক পাই না। আমি তো হিন্দি সিনেমা করতে চাই। কিন্তু আমাকে না ডাকলে আমি কী-ই বা করতে পারি।

 

অভিনেত্রী আরো বলেন, ‘দক্ষিণী অভিনয়শিল্পীদের হিন্দি নিয়ে সমস্যা থাকে। কিন্তু আমি দক্ষিণী ভাষার আগে হিন্দি লিখতে-পড়তে শিখেছি। বাবা আর্মিতে ছিলেন। ক্যান্টনমেন্টে প্রচুর উত্তর ভারতীয় থাকতেন। বন্ধুদের মধ্যেও অনেক উত্তর ভারতীয় ছিল। ওদের সঙ্গে হিন্দিতে কথা বলেছি। বলতে গেলে এভাবেই হিন্দি শেখা হয়েছে আমার।’