NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

২৯ নভেম্বর আসছে ‘ভয়াল’


খবর   প্রকাশিত:  ১৪ নভেম্বর, ২০২৪, ০৩:২৯ পিএম

২৯ নভেম্বর আসছে ‘ভয়াল’

আগামী ২৯ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন থেকে ‘এ’ গ্রেডে ছাড়পত্রপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ‘ভয়াল’। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন বিপ্লব হায়দার।

গতকাল ১২ নভেম্বর (মঙ্গলবার) সিনেমাটির মুক্তি উপলক্ষে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন ও টিজার উন্মোচনের অনুষ্ঠান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রযোজনা প্রতিষ্ঠান সিনেক্রাফ্ট ক্রিয়েশনসয়ের চেয়ারম্যান ক্যাপ্টেন শাহ আলম, চলচ্চিত্র পরিচালক বিপ্লব হায়দার, প্রযোজক আশিকুর রহমান, অভিনেতা ইরফান সাজ্জাদ, অভিনেত্রী আইশা খান, গোলাম ফরিদা ছন্দাসহ অন্য শিল্পী ও কলাকুশলীরা।

 

সিনেক্রাফট ক্রিয়েশনসের ব্যানারে নির্মিত ‘ভয়াল’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন তরুণ প্রযোজক আশিকুর রহমান। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, আইশা খান, গোলাম ফরিদা ছন্দা, লুৎফর রহমান জর্জ, ম্যাক বাদশা, পারভেজ সুমন, ইকবালসহ অনেকেই।

সিনেমা প্রসঙ্গে ইরফান সাজ্জাদ বলেন, ‘‘ভিন্নধর্মী গল্প। যদিও ‘এ’ গ্রেড তকমা পেয়েছে।

তবে সিনেমার বার্তাটি খুবই ইউনিক। চলচ্চিত্রটি যারা দেখবেন, ভিন্ন রকম স্বাদ পাবেন। ধীরে ধীরে বাংলাদেশের সিনেমা অন্য রকম একটা অবস্থান তৈরি করছে। সে জায়গা থেকে আমারও মনে হয়, ‘ভয়াল’ একটা ভালো প্রভাব ফেলবে দর্শকমহলে।

 

অভিনেত্রী আইশা খান বলেন, ‘‘‘ভয়াল’ সিনেমায় এক গ্রামীণ কিশোরীর চরিত্রে অভিনয় করেছি। পাহাড়ি পটভূমিতে নির্মাণ হয়েছে। পুরো ইউনিট অনেক কষ্ট করেছি। প্রেম, ভালোবাসা, যন্ত্রণা পর্দায় সবই ফুটে উঠেছে, আশা করি দর্শকদের ভালো লাগবে।’’

গোলাম ফরিদা ছন্দা বলেন, ‘‘প্রেম, রোমাঞ্চকর গল্পের সঙ্গে ‘ভয়াল’ সিনেমায় মা-বাবার সঙ্গে সন্তানের ভালোবাসাও ফুটে উঠেছে।

পুরো পরিবার নিয়ে দর্শকদের সিনেমাটি দেখার আমন্ত্রণ রইল। এতে বিনোদনের পাশাপাশি শেখার অনেক কিছু আছে। আশা করছি নিরাশ হবেন না দর্শকরা।’

 

নির্মাতা বিপ্লব হায়দার বলেন, ‘‘খুব যত্ন নিয়ে আমরা ‘ভয়াল’ নির্মাণ করেছি। দর্শক যতক্ষণ সিনেমাটি দেখবে, গল্পের মধ্যে হারিয়ে যাবে। আশা করছি ভালো লাগবে। সবাইকে বলবো হলে এসে সিনেমাটি দেখুন। বাংলা সিনেমার পাশে থাকুন।’’