NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

জাপানি পোশাকে ফারিয়া


খবর   প্রকাশিত:  ১৪ নভেম্বর, ২০২৪, ০৩:২৭ পিএম

জাপানি পোশাকে ফারিয়া

দেশের জনপ্রিয় চলচ্চিত্র তারকা নুসরাত ফারিয়া। বেশ কয়েকটি সিনেমা করে আলোচনায় এসেছেন তিনি।  পেয়েছেন প্রশংসাও। এই অভিনেত্রী শুধু অভিনয় না, গান ও উপস্থাপনায়ও পারদর্শী।

তবে গেল বছর মুজিব : একটি জাতির রূপকার সিনেমায় অভিনয় করে বর্তমানে একটু সমালোচনায় বিদ্ধ হচ্ছেন।

 

কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় ফারিয়া। মাঝেমধ্যেই নিজের ছবি-ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করেন অভিনেত্রী। এবারও তার ব্যতিক্রম হলো না।

বর্তমানে জাপানের টোকিওতে অবস্থান করছেন ফারিয়া।

 

মঙ্গলবার (১২ নভেম্বর) সেখান থেকেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জাপানিজ লুকে ছবি দিয়ে ভক্তদের নজর কাড়লেন তিনি।

ফারিয়ার পোস্ট করা ওই ছবিতে দেখা যায়, অভিনেত্রীর পরনে রয়েছে সাদা এবং হালকা গোলাপি রঙের মিশেলে একটি জাপানি পোশাক। হাতে একটি ব্রেসলেট ঘড়ি, কানে ছোট দুল এবং আঙুলে পরেছেন একটি রিং।

সাদা ফিতায় বেণি করা চুল আর হালকা মেকআপে দেখতে বেশ লাস্যময়ী লাগছে ফারিয়াকে।

 

পোস্টটি করার সঙ্গে সঙ্গে মন্তব্যে ঝড় উঠেছে অভিনেত্রীর কমেন্টস বক্সে। একজন লিখেছেন, দেখতে চমৎকার লাগছে। আরেক নেটিজেন লেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর এবং গর্জিয়াস লাগছে। অভিনেত্রীর এক ভক্ত লিখেছেন, এলিগেন্ট।