NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

নরসিংদীতে ময়লার ড্রেন থেকে জীবিত নবজাতক উদ্ধার


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:৩৬ এএম

নরসিংদীতে ময়লার ড্রেন থেকে জীবিত নবজাতক উদ্ধার




শান্ত বণিক, নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে ময়লার ড্রেন থেকে একদিন বয়সী অজ্ঞাত এক মেয়ে নবজাতককে জীবিত উদ্ধার করেছে এলাকাবাসী। রবিবার রাত সাড়ে ৯টার দিকে চিনিশপুর ইউনিয়নের দাসপাড়া এলাকার একটি ড্রেন হতে এই নবজাতককে উদ্ধার করা হয়। পরে ওই নবজাতককে পুলিশের সহায়তায় নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার রাতে দাসপাড়া নার্সারির মোড়ের কাছে ময়লার ড্রেনের মধ্যে এক নবজাতকের কান্নার শব্দ শুনতে পান ফাতেমা আক্তার নামে স্থানীয় এক নারী। এসময় ওই নারী ও এলাকাবাসী ড্রেন থেকে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় এক নবজাতককে উদ্ধার করেন। পরে জীবিত টের পেয়ে পুলিশের সহায়তায় স্থানীয়রা নবজাতককে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক নবজাতককে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা শুরু করেছেন।
 

পুলিশ সূত্রে জানা গেছে, কে বা কারা নবজাতককে ড্রেনে ফেলে গেছে তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। পরিচয় না পেলে চিকিৎসাধীন নবজাতকটি সুস্থ হওয়ার পর সমাজকল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করে পরবর্তী উদ্যোগ নেয়া হবে।