NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ইঞ্জিন ও বগির মাঝে আটকে প্রাণ হারালেন ভারতীয় রেলকর্মী


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০২:৫৭ এএম

ইঞ্জিন ও বগির মাঝে আটকে প্রাণ হারালেন ভারতীয় রেলকর্মী

স্টেশনে এসে ট্রেন থামার পর ইঞ্জিন বদলানোর জন্য কাপলিং খুলতে গিয়ে ঘটল দুর্ঘটনা। ইঞ্জিন ও বগির মাঝে আটকা পড়ে মৃত্যু হলো এক রেলকর্মীর। ভারতের বিহার রাজ্যের বেগুসরাইয়ের বারাউনি স্টেশনে শনিবার দুর্ঘটনাটি ঘটেছে। দেশটির গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

 

মৃত রেলকর্মীর নাম অমর কুমার রাও। তিনি সোনপুর রেলওয়ে ডিভিশনে কাজ করতেন। এদিন বারাউনি স্টেশনে লখনউ-বারাউনি এক্সপ্রেস পৌঁছনোর পর অমরের কাঁধে দায়িত্ব পড়ে ট্রেন থেকে ইঞ্জিনকে আলাদা করার। সেই কারণে লাইনে নেমে ইঞ্জিন ও বগির মাঝের কাপলিং খোলার কাজ করছিলেন তিনি।

আচমকাই ইঞ্জিনটি পেছনের দিকে সরে আসে। ফলে ইঞ্জিন ও বগির মাঝখান থেকে আর বের হতে পারেননি অমর।

 

অমরের চিৎকারে বিষয়টি নজরে আসে স্টেশনে থাকা রেলকর্মীদের। কিন্তু বিষয়টি চালককে জানানোর আগেই ইঞ্জিন ছেড়ে চালক চলে গিয়েছিলেন।

তাকে খুঁজে এনে ইঞ্জিন আবার সামনের দিকে সরানোর কাজ করতে অনেক সময় লেগে যায়। অবশেষে অমরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।

 

এদিকে দুর্ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কার গাফিলতিতে ওই রেলকর্মীর মৃত্যু হলো তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।