NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৪


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০২:৫৭ এএম

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৪

দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের কোয়েটায় একটি রেলস্টেশনে বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ২৪ জনে। এ ছাড়া আহত হয়েছেন, ৪০ জনেরও বেশি। পুলিশ ও অন্য কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন। এর আগে মৃতের সংখ্যা বলা হয়েছিল, কমপক্ষে ১৩ জন।

স্থানীয় সময় আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে। 

 

বেলুচিস্তানের পুলিশের মহাপরিদর্শক মোজ্জাম জাহ আনসারি বলেছেন, ‘বিস্ফোরণে এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন। টার্গেট ছিল পদাতিক স্কুলের সেনা সদস্যরা।’

আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলে জানান তিনি।

হাসপাতালের মুখপাত্র ডা. ওয়াসিম বেগ রয়টার্সকে বলেন, ‘এখন পর্যন্ত ৪৪ জন আহতকে সিভিল হাসপাতালে আনা হয়েছে।’ 

 


 

পুলিশ অপারেশনের সিনিয়র সুপারিনটেনডেন্ট মুহাম্মদ বালোচ বলেছেন, ‘বিস্ফোরণটি একটি আত্মঘাতী বোমা বলে মনে হচ্ছে এবং আরো তথ্যের জন্য তদন্ত চলছে। রেলওয়ে স্টেশনের ভেতরে বিস্ফোরণটি ঘটে।’ এখনো কোনো গোষ্ঠী কোয়েটার প্রধান রেলওয়ে স্টেশনে বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

সাধারণত দিনের প্রথমদিকে এই স্টেশন বেশ ব্যস্ত থাকে।

 

গত আগস্টেও পুলিশ স্টেশন, রেললাইন এবং হাইওয়েতে বিচ্ছিন্নতাবাদী ‘জঙ্গি’দের হামলায় বেলুচিস্তান প্রদেশে অন্তত ৭৩ জন নিহত হয়েছে। 

সূত্র : রয়টার্স