NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

মেসি ২০২৬ বিশ্বকাপ খেলবে বিশ্বাস আগুয়েরোর


খবর   প্রকাশিত:  ১৭ এপ্রিল, ২০২৫, ১১:০৮ পিএম

মেসি ২০২৬ বিশ্বকাপ খেলবে বিশ্বাস আগুয়েরোর

খেলোয়াড়দের বয়স হলে তাদের শুনতে হয় কবে অবসর নিচ্ছেন তিনি। তবে লিওনেল মেসির ক্ষেত্রে ভিন্ন কিছু ঘটছে। ৩৭ বছর বয়সী মহাতারকা ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছালেও তাকে বেশি শুনতে হচ্ছে ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না।

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন মেসি।

ইন্টার মায়ামির অধিনায়ক বলেছিলেন, ‘সত্যটা আমি জানি না (২০২৬ বিশ্বকাপে খেলব কি না)। তবে অনেক প্রশ্ন শুনতে হয় এ নিয়ে, বিশেষ করে আর্জেন্টিনায়।’

 

বিশ্বকাপ খেলা না খেলা সময়ের ওপর ছেড়ে দিয়েছেন মেসি। শরীর ভালো থাকলে চিন্তা করতে পারেন সেই সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন সাবেক বার্সেলোনা ও পিএসজির প্লে মেকার।

মেসির মনে কিছুটা দ্বিধা থাকলেও তার বন্ধু সার্জিও আগুয়েরোর মতে, ২০২৬ বিশ্বকাপে খেলবে মেসি।

 


 

প্রত্যাশার কথা ইএসপিএন ১২ কে জানিয়েছেন আগুয়েরো। ম্যানচেস্টার সিটি ও আর্জেন্টিনার সাবেক স্ট্রাইকার বলেছেন, ‘আমি মনে করি ২০২৬ বিশ্বকাপে থাকবে মেসি। সে নিজের যত্ন নেবে।

লিও সব সময় যেমন ছিল অবশ্যই তেমনটা থাকবে না। তবে তাকে কিছু ফ্রি কিক আর অ্যাসিস্ট দেন, ঠিকই গোল এনে দেবে। সে শারীরিকভাবে সেখানে যেতে পারে। যদি সে চায় তবে করবেই। কারণ সে খুব ভালো করে নিজের যত্ন নিতে পারে।
’ 

 

এখন দেখার বিষয় দুইয়ে দুইয়ে চার হয় কি না! না হলেও কোনো আক্ষেপ থাকবে না মেসির। আজন্ম স্বপ্ন, কাতার বিশ্বকাপেই পূরণ করেছেন ৮ বারের ব্যালন ডি’অর জয়ী। এখন শুধু মনের আনন্দে নিজেকে ছাড়িয়ে যাওয়ার পালা তার।