NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

টিকটকের অফিস বন্ধ করতে বলল কানাডা সরকার


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ১২:১৪ এএম

টিকটকের অফিস বন্ধ করতে বলল কানাডা সরকার

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের কানাডা কার্যালয় বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। রয়টার্সের প্রতিবেদন বলছে, নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে টিকটকের অফিস বন্ধ করতে বলেছে কানাডা।

তবে অফিস বন্ধ হলেও কানাডায় টিকটক অ্যাপ ব্যবহার বন্ধ হয়ে যাচ্ছে না। কানাডার শিল্পমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শঁপা বিষয়টি পরিষ্কার করেছেন।

তিনি বলেছেন, ‘টিকটক ব্যবহার করার বা এতে কনটেন্ট তৈরি করার অধিকার খর্ব করবে না সরকার। একটি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা বা না করা সবার ব্যক্তিগত সিদ্ধান্ত।’

 

তিনি বলেন, ‘টিকটকের চীনা মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্স-সম্পর্কিত সম্ভাব্য জাতীয় নিরাপত্তা ঝুঁকি মোকাবেলার সিদ্ধান্ত হয়েছে। যে কারণে টিকটকের কানাডা কার্যালয় বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

এর আগে যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশ সরকারি কর্মকর্তাদের টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে। যুক্তরাষ্ট্র স্থায়ীভাবে টিকটক নিষিদ্ধে কংগ্রেসে একটি বিল পাস করেছে। ভারত, আফগানিস্তান, ইরানের মতো কয়েকটি দেশে টিকটক অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে।