NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

গান বাংলার তাপসের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ


খবর   প্রকাশিত:  ০৪ নভেম্বর, ২০২৪, ০৯:১১ পিএম

গান বাংলার তাপসের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

উত্তরা পূর্ব থানার একটি হত্যাচেষ্টা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করা হয়। আজ দুপরে উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃংখলারক্ষাকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান তাপসকে গেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সুনিদিষ্ট অভিযোগের ভিত্তিতে উত্তরা পূর্ব থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।

 

রিমান্ড আবেদনে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে আসামি মামলার ঘটনার সঙ্গে জড়িত বলে জানা যায়। আসামিকে জামিনে মুক্তি দিলে আইনশৃঙ্খলার অবনতি, মামলার তদন্তে ব্যাঘাতসহ আসামির দেশ ত্যাগ করার আশঙ্কা রয়েছে।

আসামি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের কঠোর হস্তে দমন করার জন্য ক্ষমতাচ্যুত সরকারের নেতাকর্মীদের উসকানি প্রদান করেছেন। তিনি আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী। তিনি এ মামলার ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। মামলার সঙ্গে জড়িত অপরাপর অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য এবং মামলায় ব্যবহৃত আলামত উদ্ধার করতে আসামিকে পুলিশ হেফাজতে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ করলে মামলার প্রকৃত রহস্য উদঘাটন, অজ্ঞাতনামা আসামি শনাক্ত ও গ্রেপ্তার এবং আলামত উদ্ধার করা সম্ভব হবে।

 

মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীসহ অন্যরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উত্তরা পূর্ব থানাধীন ৪ নম্বর সেক্টরস্থ আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ হামলা চালায় ও গুলিবর্ষণ করে। ইসতিয়াকের পেটে গুলি লাগে। তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। পরে মামলা দায়ের করেন।

এ মামলায় আজ সোমবার রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।