NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

‘দিন-দ্য ডে’ ও ‘থর’ নামিয়ে চালানো হচ্ছে ‘হাওয়া’


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৩:১৩ এএম

>
‘দিন-দ্য ডে’ ও ‘থর’ নামিয়ে চালানো হচ্ছে ‘হাওয়া’

গুণী নির্মাতা মেজবাউর রহমান সুমনের প্রথম সিনেমা ‘হাওয়া’। মুক্তি পেয়েছে গত ২৯ জুলাই। দেশের ২৪টি প্রেক্ষাগৃহে মুক্তির পর বেশিরভাগ হলে টানা হাউজফুল চলছে সিনেমাটি। অগ্রিম টিকিট বিক্রিতেই গড়েছিল রেকর্ড। দর্শকের চাপে এখনো অধিকাংশ হলে টিকিট সংকট চলছে।

এর মধ্যেই চমকপ্রদ একটি ঘটনার খবর পাওয়া গেল। পুরান ঢাকার নতুন মাল্টিপ্লেক্স ‘জয় সিনেমাস’-এ ‘হাওয়া’ দেখার জন্য দর্শকের ঢল নেমেছে। এ কারণে তারা অনন্ত জলিলের ‘দিন-দ্য ডে’ ও হলিউডের সিনেমা ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’-এর শো বন্ধ করে ‘হাওয়া’র শো বাড়িয়ে দিয়েছেন।

বিষয়টি নিজেদের ফেসবুক পেজে পোস্ট দিয়ে নিশ্চিত করেছে জয় সিনেমাস কর্তৃপক্ষ। তারা জানান, “হাওয়া’ সিনেমার জনসমাগম বেশি হওয়ার কারণে আমরা ৩ টা স্পেশাল শো বাড়িয়ে দিয়েছি আমাদের থ্রিডিডি হলে। তাই আমাদের ‘দিন-দ্য ডে’ ও ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ আপাতত চালানো হবে না। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এগুলোর প্রদর্শনী বন্ধ থাকবে।”

joy cinemas
জয় সিনেমাস-এর ফেসবুক পোস্ট

‘হাওয়া’ মুক্তির প্রথম দিন থেকে ‘লায়ন সিনেমাস’-এ শো সংখ্যা ছিল ৪টি। তবে নতুন তিনটি স্পেশাল শো যুক্ত হওয়ায় এখন প্রতিদিন এখানে ৭টি প্রদর্শনী চলছে।

১০০ কোটি বাজেটের ‘দিন-দ্য ডে’ ও হলিউডের ‘থর’ নামিয়ে চালানো হচ্ছে ‘হাওয়া’; এ ঘটনা দেশের সিনেমার জন্য অত্যন্ত শুভ ইঙ্গিত বলে মনে করছেন সিনেমা সংশ্লিষ্টরা। বিষয়টি নিয়ে নির্মাতা দীপংকর দীপন বলেছেন, ‘অনেকবার বলেছি, আমাদের দর্শককে নিজেদের ভালো সিনেমা ভালো সিনেমা হলে দেখার স্বাদটা পেতে দিন, তারপর এরকম অনেক কিছুই ঘটবে।’

উল্লেখ্য, ‘হাওয়া’ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল প্রমুখ। সমুদ্রে মাছ ধরার একটি ট্রলারকে ঘিরে সিনেমাটির গল্প এগিয়েছে। এর সঙ্গে সমুদ্র অঞ্চলের মিথলজির সমন্বয় ঘটিয়েছেন নির্মাতা।