NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

চ্যাম্পিয়নস ট্রফির জন্য ভারতীয় দর্শকদের দ্রুত ভিসা দেওয়ার আশ্বাস


খবর   প্রকাশিত:  ০৩ নভেম্বর, ২০২৪, ১১:২৫ এএম

চ্যাম্পিয়নস ট্রফির জন্য ভারতীয় দর্শকদের দ্রুত ভিসা দেওয়ার আশ্বাস

আগামী বছর বসতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আসর। পাকিস্তান আয়োজিত হতে যাওয়া এই আসরে ভারত দল খেলতে যাবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। তবে এর মধ্যে ভারতকে পূর্ণ নিরাপত্তার পাশাপাশি বিভিন্ন ধরনের সুযোগ–সুবিধা দেওয়ার আশ্বাস দিয়ে আসছে পাকিস্তান। 

সম্প্রতি পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি দেখতে পাকিস্তানে যেতে ইচ্ছুক ভারতীয় দর্শকদের জন্য দ্রুত ভিসা প্রদানের আশ্বাস দিয়েছেন।

গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে আগত একদল শিখ তীর্থযাত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ আশ্বাস দেন।

 

নাকভি বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতে পাকিস্তান সফরের জন্য ভারতীয় সমর্থকদের কাছ থেকে ইতিবাচক সাড়া আশা করছে পিসিবি। “আমরা ভারতীয় দর্শকদের জন্য টিকিটের একটি বিশেষ কোটা রাখব এবং তাদের জন্য ভিসা প্রদানের প্রক্রিয়া দ্রুত করার চেষ্টা করব।” 

তিনি জানান, পিসিবি ভারতীয় সমর্থকদের পাকিস্তানে যেতে এবং লাহোরে ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচে দেখতে চায়।

 

২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে আইসিসির মেগা ইভেন্টের আয়োজক হওয়ার কথা রয়েছে পাকিস্তানের। যদিও এখন পর্যন্ত আইসিসি টুর্নামেন্টের সময়সূচী প্রকাশ করেনি। তারা অপেক্ষা করছে ভারত সরকার তাদের দলকে চ্যাম্পিয়নস ট্রফির জন্য পাকিস্তানে যেতে দেবে কিনা তার জন্য। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, তারা ভারত সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছে।