NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা


খবর   প্রকাশিত:  ০৩ নভেম্বর, ২০২৪, ১১:২৫ এএম

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা

হংকং সুপার সিক্সেস টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ টুর্নামেন্টের চতুর্থ কোয়ার্টার ফাইনালে মোহাম্মদ সাইফুদ্দিনের অলরাউন্ড নৈপুণ্যে বৃষ্টি আইনে ১৮ জিতেছে বাংলাদেশ। 

আরব আমিরাতের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে বাংলাদেশকে ৫৯ রান এনে দেন দুই জিশান আলম ও আব্দুল্লাহ আল মামুন। ১১ বলে ৩১ রান করেন আব্দুল্লাহ।

তিনে ব্যাট করতে নেমে ১টি চার ও ৫টি ছক্কায় মাত্র ৯ বলে অপরাজিত ৩৬ রান করেন সাইফুদ্দিন। ১৭ বলে অপরাজিত ৩৪ রান করেন জিশান। শেষ পর্যন্ত  উইকেটে ১১১ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

 

১১২ রানের টার্গেটে খেলতে নেমে সাইফুদ্দিনের প্রথম ওভারেই ২ উইকেট হারায় আরব আমিরাত।

তৃতীয় ওভারে আব্দুল্লাহর প্রথম চার ডেলিভারিতে চার ছক্কা মারেন আরব আমিরাতের সঞ্চিত শর্মা। তবে পঞ্চম বলে আউট হন ৬ বলে ২৫ রান করা শর্মা। ৩.২ ওভার শেষে ৩ উইকেটে ৪৩ রান তোলার পর আলোক স্বল্পতায় ম্যাচটি আর মাঠে গড়াতে পারেনি। পরবর্তীতে বৃষ্টি আইনে জয় তুলে নিয়ে সেমির টিকিট নিশ্চিত করে বাংলাদেশ।

 

আগামীকাল সেমিফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বে লঙ্কানদের কাছে ১৮ রানে হেরেছিল ইয়াসির আলী রাব্বির দল। টুর্নামেন্টের অন্য সেমিফাইনালে লড়বে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। একই দিন ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের।