NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

সীমান্তে ইরান-আফগান সৈন্যদের সংঘর্ষ, নিহত ১


খবর   প্রকাশিত:  ০৬ জানুয়ারী, ২০২৫, ১২:০০ পিএম

>
সীমান্তে ইরান-আফগান সৈন্যদের সংঘর্ষ, নিহত ১

প্রতিবেশী ইরানের সীমান্তরক্ষী বাহিনীর সাথে আফগানিস্তানের সশস্ত্র শাসকগোষ্ঠী তালেবানের সৈন্যদের সংঘর্ষে অন্তত একজন নিহত হয়েছেন। এছাড়া সংঘর্ষের এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রোববার আফগান পুলিশের একজন কর্মকর্তা সীমান্তের সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, সংঘর্ষে নিহত সৈন্য আফগানিস্তানের। দেশটির দক্ষিণাঞ্চলের নিমরোজ প্রদেশ পুলিশের মুখপাত্র বাহরাম হকমাল রয়টার্সকে বলেছেন, ‘আমাদের একজন নিহত এবং একজন আহত হয়েছেন। সংঘর্ষের কারণ এখনও পরিষ্কার নয়।’

ইরানের সীমান্ত এলাকা হিরমান্দের গভর্নর মায়সাম বারাজান্দেহের বরাত দিয়ে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি বলছে, সীমান্তে সংঘর্ষ বন্ধ হয়েছে এবং সেখানে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

দেশটির আরেক সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি বলছে, আফগান ভূখণ্ড নয় এমন একটি এলাকায় তালেবান সৈন্যদের পতাকা উত্তোলনের সময় সংঘর্ষের সূত্রপাত হয়।

স্থানীয় একাধিক সূত্র রয়টার্সকে বলেছে, সংঘর্ষ তীব্র আকার ধারণ করায় আফগানিস্তানের সীমান্ত এলাকায় বসবাসরত লোকজন তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন।

এক বছর আগে আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার পর তালেবান নিয়ন্ত্রিত সৈন্যরা সীমান্তে ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে বার বার সংঘর্ষে জড়িয়েছে। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় এই প্রতিবেশী ছাড়াও পূর্বে পাকিস্তানের সীমান্তরক্ষীদের সঙ্গেও তালেবানের সংঘর্ষ হয়েছে।