NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

দীপাবলিতে নতুন পোস্টার প্রকাশ করে উন্মাদনা বাড়াল ‘পুষ্পা ২’


খবর   প্রকাশিত:  ০২ নভেম্বর, ২০২৪, ০১:১৯ এএম

দীপাবলিতে নতুন পোস্টার প্রকাশ করে উন্মাদনা বাড়াল ‘পুষ্পা ২’

আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২’ নিয়ে বহুদিন ধরেই ভক্তদের মধ্যে প্রবল উন্মাদনা। রাশ্মিকা মান্দানা ও আল্লু অর্জুন অভিনীত সিনেমাটির প্রথম কিস্তি রীতিমতো ঝড় তুলেছিল দর্শক হৃদয়ে। এরপর থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা। ডিসেম্বরে মুক্তির তারিখ থাকলেও দীপাবলি উৎসবে নতুন পোস্টার প্রকাশ করে ভক্তদের উন্মাদনা বাড়াল আল্লু অর্জুন।

 

দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন তাঁর বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘পুষ্পা ২: দ্য রুল’-এর নতুন পোস্টার প্রকাশ করেছেন দীপাবলি উপলক্ষে। পোস্টারটি প্রকাশ করার সাথে সাথে সিনেপ্রেমীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভক্তদের দীপাবলির শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট শেয়ার করেছেন আল্লু অর্জুন। সিনেমাটির নতুন পোস্টার প্রকাশ করে তিনি লিখেছেন, ‘শুভ দীপাবলি।

’ এতে আল্লু অর্জুনের সঙ্গে দেখা যাচ্ছে রাশ্মিকা মান্দানাকেও। অভিমানী চোখে আল্লুর দিকে তাকিয়ে রাশ্মিকা। ঝোঝা যাচ্ছে, দুজনের বিয়ে পরবর্তী কোনো এক মুহুর্ত ঘিরেই তৈরি পোস্টারটি।

 

পোস্টারে আল্লু ভক্তরা মন্তব্য করে দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছেন।

সেই সঙ্গে সিনেমাটি ঘিরে দর্শকদের প্রত্যাশা জানিয়েও মন্তব্য করছেন অনেকে। কারো কারো মতে, প্রেক্ষাগৃহে পুষ্পা ধামাকা দেখতে আর তর সইছে না তাদের। 

 

২০২১ সালে মুক্তি পায় পুষ্পা। আল্লু অর্জুন ও ফাহাদ ফাসিল অভিনীত সিনেমাটি বক্স অফিসে দারুণ ব্যবসা করে। তিন বছর পর ‘পুষ্পা ২’ চলতি বছরে স্বাধীনতা দিবসে মুক্তি পাওয়ার কথা ছিল।

কিন্তু ভিএফএক্সের কাজ শেষ না হওয়ায় নির্মাতারা সিনেমার মুক্তি পিছিয়ে ডিসেম্বরে চূড়ান্ত করেন। এবারও আল্লু অর্জুন, ফাহাদ ফাসিল ও রাশ্মিকা মান্দার পাশাপাশি এতে অভিনয় করেছেন শ্রীতেজ, প্রিয়ামণি, প্রকাশ রাজসহ একাধিক তারকা।