NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

চিতলমারীতে আখ চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন চাষিরা


খবর   প্রকাশিত:  ১৫ অক্টোবর, ২০২৪, ০৮:১৬ এএম

চিতলমারীতে আখ চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন চাষিরা

 

বিশ্বজিৎ মন্ডল, চিতলমারী প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারী উপজেলার বলেশ্বর নদীর চরে উর্বর ভূমিতে চাষ হচ্ছে নানাবিধ ফসল । বলেশ্বর নদীর পাড়ে প্রতিবছর ধান,পাটসহ বিভিন্ন ধরনের ফসলের পাশাপাশি এ বছর আখ চাষে ঝুঁকেছেন উপজেলার চরডাকাতিয়া গ্রামের প্রান্তিক চাষিরা । এ বছর   ভালো ফলনের আশায় ভাগ্য বদলের আশা চাষিদের। 
সরেজমিনে দেখা যায়, বলেশ্বর নদীর চরে জেগে ওঠা জমিতে এ বছর আখের আবাদ শুরু করেছে এখানকার বেশিরভাগ চাষি।  আখ ক্ষেত পরিচর্যার ব্যাস্ত সময় পার করছেন চাষিরা ।
আখ চাষি যতীশ হীরা জানান, তিনি ১৭ শতাংশ জমিতে আখ চাষ শুরু করেন। মাটির উর্বরতা ভালো থাকায় আখের ফলনও ভালো হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় আশানুরূপ ফলনের আশা করছেন এই চাষি।
এছাড়া এ বছর জিতেন ডাকই ৩৩ শতক,রনজিত হীরা ১৭ শতকসহ এই এলাকার অসংখ্য চাষি আখের আলবাত করেছেন। চাষি মিলন হীরা ও কিরণ মন্ডল জানান, ধান,পাট ও সবজি অপেক্ষা আখ চাষ অনেক লাভজনক।
উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস বলেন, আখ একটি লাভজনক ফসল। এ বছর চরডাকাতিয়া এলাকায় আখ চাষ হয়েছে। আখ চাষের উপযোগী মাটি ও আবহাওয়া অনুকূলে থাকার কারণে আখের ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। ফলন ভালো হলে প্রতি হেক্টরে ৭ থেকে ৮ লাখ টাকার আখ বিক্রি করা সম্ভব।