NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

দিল্লির চাঁদনী চক মার্কেটে ফরাসি রাষ্ট্রদূতের মোবাইল ফোন চুরি


খবর   প্রকাশিত:  ৩১ অক্টোবর, ২০২৪, ০৪:১১ এএম

দিল্লির চাঁদনী চক মার্কেটে ফরাসি রাষ্ট্রদূতের মোবাইল ফোন চুরি

ভারতে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত থিয়েরি মাথৌয়ের মোবাইল ফোনসেট চুরি গিয়েছে দিল্লির চাঁদনী চক মার্কেটে। গত ২০ অক্টোবরের এই ঘটনায় দিল্লি পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। পরে তাদের কাছ থেকেই মোবাইল ফোনসেটটি উদ্ধার করা হয়। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, স্ত্রীকে সঙ্গে নিয়ে কিছুদিন আগে তিনি দীপাবলির বাজার করতে বের হয়েছিলেন। ঘুরে ঘুরে দেখছিলেন দিল্লির চাঁদনী চকের বাজার। সেই সময়ই তার মোবাইল ফোনসেটটি হারিয়ে যায় বলে অভিযোগ করেছেন তিনি। মোবাইল ফোন হারিয়ে পুলিশে অভিযোগ করেন ফরাসি রাষ্ট্রদূত।

অনলাইন মাধ্যমে দ্রুত তিনি একটি ই-অভিযোগ করেন।

 

অভিযোগ করার পর ফরাসি দূতাবাস থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। দ্রুত এ বিষয়ে পদক্ষেপের জন্য পুলিশকে নির্দেশও দেওয়া হয় দূতাবাস থেকে। তার পরই মোবাইল ফোনসেটটি খুঁজতে তৎপর হয় দিল্লি পুলিশ।

রাষ্ট্রদূত তার অভিযোগপত্রে জানিয়েছিলেন, মোবাইল ফোনটি জামার পকেটেই রাখা ছিল। চাঁদনী চক মার্কেটের জৈন মন্দিরের সামনে ঘোরার সময় সেখান থেকে তা উধাও হয়ে যায়।

 

গণমাধ্যমটি জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। বাজার এলাকার সব সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়। চারজনকে সেখান থেকেই চিহ্নিত করেন তদন্তকারীরা।

তাদের গ্রেপ্তার করা হয়। চাজনেরই বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। চুরি যাওয়া মোবাইল ফোনসেটটিও তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।

 

ভারতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতের হাতে তার হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি ফিরিয়ে দেওয়ার পর দিল্লি পুলিশ একটি বিবৃতি দিয়ে এ ঘটনার কথা জানিয়েছে। গ্রেপ্তারকৃতরা শহরের ট্রান্স-যমুনা এলাকার বাসিন্দা। তাদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চাঁদনী চক মার্কেটে চোর ও পকেটমারদের একটি চক্র দীর্ঘদিন ধরেই সক্রিয় বলে অভিযোগ রয়েছে। অনেক মানুষের মোবাইল ফোন, টাকার ব্যাগ সেখান থেকে চুরি গিয়েছে। এবার গ্রেপ্তারকৃত চারজনকে জিজ্ঞাসাবাদ করে সেই চক্রের মাথা পর্যন্ত পৌঁছতে চাইছে পুলিশ।