NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

মহাশূন্য স্টেশনে চীনের চতুর্থবারের মানববাহী কার্যক্রম শেনচৌ-১৯


আন্তর্জাতিক: প্রকাশিত:  ০১ নভেম্বর, ২০২৪, ০৭:২৮ এএম

মহাশূন্য স্টেশনে চীনের চতুর্থবারের মানববাহী কার্যক্রম শেনচৌ-১৯

 

 

চীনের কানসু প্রদেশের চিউছুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্রে শেনচৌ-১৯ মানববাহী নভোযানের মহাকাশ যাত্রা নিয়ে গত (মঙ্গলবার) সকালে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।  চীনের মানববাহী প্রকল্পের মুখপাত্র লিন সি ছিয়াং বলেছেন, ৩০ অক্টোবর ভোর ৪টা ২৭ মিনিটে শেনচৌ-১৯ মানববাহী নভোযান উৎক্ষেপণ করা হবে। নভোচারী ছাই স্যু জ্য,সং লিং তোং এবং ওয়াং হাও চ্য এবার যাত্রায় অংশ নেবেন।


জানা গেছে, ছাই স্যু জ্য শেনচৌ ১৪ নভোযানের যাত্রায় অংশ নিয়েছেন এবং সং লিং তোং ও ওয়াং হাও চ্য চীনের তৃতীয় দলের নভোচারী, তাঁরা প্রথমবারের মতো মহাকাশে যাত্রা করবেন। সং লিং তোং বিমান বাহিনীর একজন বৈমানিক ছিলেন এবং ওয়াং হাও চ্য মহাশূন্য বিজ্ঞান প্রযুক্তি গ্রুপ লিমিডেট কোম্পানির একজন মহাকাশযান প্রকৌশলী, যিনি চীনের একমাত্র নারী মহাকাশযান প্রকৌশলী এবং শেনচৌ নভোযানের যাত্রায় তৃতীয় নারী নভোচারী।


বর্তমানে সংশ্লিষ্ট প্রস্তুতি কাজ ধাপে ধাপে চলছে। এটি মহাশূন্য স্টেশনের প্রয়োগে চতুর্থবারের মানববাহী কার্যক্রম এবং চীনের মানববাহী নভোযানের ৩৩তম যাত্রা। তাঁদের মূল কাজ শেনচৌ ১৮ নভোযানের ক্রুদের সাথে দায়িত্ব বিনিময় করা, মহাশূন্য স্টেশনে প্রায় ৬ মাস থাকা এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা, নভোযান থেকে বের হয়ে মালপরিবহন ক্যাবিনেটে যাওয়া-আসা, মহাশূন্য স্টেশনের ধ্বংসাবশেষ সুরক্ষা ডিভাইস স্থাপন করা এবং বিজ্ঞান প্রযুক্তির শিক্ষা ক্লাস চালু করা ইত্যাদি।


পরিকল্পনা অনুসারে শেনচৌ ১৯ নভোচারীরা থিয়ানচৌ ৮ মালবাহী নভোযান এবং শেনচৌ ২০ নভোচারীদের সফরের অপেক্ষা করবেন। আগামি বছরের এপ্রিল মাসের শেষ দিকে বা মে মাসের শুরুতে তারা পৃথিবীতে ফিরে আসবেন। সূত্র: সুবর্ণা-হাশিম-রুবি,চায়না মিডিয়া গ্রুপ।