NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

মিরপুরে বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রী খুন


খবর   প্রকাশিত:  ৩০ অক্টোবর, ২০২৪, ০১:৪৭ এএম

মিরপুরে বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রী খুন

রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রীর হাত-পা বাঁধা মদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৭ অক্টোবর) দুপুরে ডিওএইচএসের ১০ নম্বর সড়কের একটি বাসা থেকে ফারাহ দীবা (৬০) নামের ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মাকছেদুর রহমান এসব তথ্য জানান।

 

তিনি বলেন, মিরপুর ডিওএইচএস এলাকায় বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তার স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তার নাম ফারাহ দীবা। তবে তিনি কীভাবে খুন হয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এই পুলিশ কর্মকর্তা বলেন, বাসায় লুট করতে এসে ওই নারীকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে জানিয়ে ডিসি মাকছেদুর রহমান বলেন, নিহত নারীর পরিচিতরা এ হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে। তবে তদন্তে স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত বলা সম্ভব নয়।

পুলিশ জানায়, রোববার সকালের দিকে ওই নারীকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না।

 

ঘটনার সময় ফারাহ দীবা বাসায় একাই ছিলেন। দুপুরে তার মেয়ে বাসায় এসে মায়ের মরদেহ দেখে পুলিশে খবর দেন। বাসা থেকে বেশকিছু মালামাল লুট হয়েছে বলেও পরিবারের সদস্যরা পুলিশের কাছে দাবি করেছেন।