NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

দ্বিতীয়বার মা-বাবা হলেন বাপ্পা-তানিয়া


খবর   প্রকাশিত:  ৩০ অক্টোবর, ২০২৪, ০৮:১৫ এএম

দ্বিতীয়বার মা-বাবা হলেন বাপ্পা-তানিয়া

আবারও বাবা হয়েছেন গায়ক-সুরকার ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার। তিনি নিজেই জানালেন সুখবরটি। তার স্ত্রী তানিয়া হোসাইন এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। এটি এই দম্পতির দ্বিতীয় সন্তান।

 

বাপ্পা মজুমদার জানান, আজ সোমবার (২৮ অক্টোবার) সকালে ঢাকার পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে জন্ম নেয় তার কন্যা। চিকিৎসক নার্গিস ফাতেমার তত্ত্বাবধানে অস্ত্রোপচার হয় অভিনয়শিল্পী তানিয়া হোসাইনের। বর্তমানে মা ও মেয়ে দুজনই ভালো আছে।

বাপ্পা মজুমদার বাবা হওয়ার আনন্দে বলেন, ‘বাবা হওয়ার এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।

সবার কাছে আমাদের মেয়ে ও মেয়ের মায়ের জন্য দোয়া চাই। সংসারের নতুন অতিথির নাম এখনো ঠিক করা হয়নি।’

 

এর আগে ২০১৮ সালের ১৬ মে দুই পরিবারের উপস্থিতিতে বাপ্পা মজুমদার ও তানিয়ার বাগদান অনুষ্ঠিত হয়। পরে ২৪ জুন একেবারে ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে বিয়ে হয় তাদের।

২০১৯ সালের ডিসেম্বরে তাদের কোল আলো করে আসে প্রথম সন্তান অগ্নিমিত্রা মজুমদার পিয়েতা।