NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

চট্টগ্রাম মেডিক্যালে ৭৫ শিক্ষার্থী বহিষ্কার, বেশির ভাগই ছাত্রলীগকর্মী


খবর   প্রকাশিত:  ১৭ এপ্রিল, ২০২৫, ০৩:৪৮ এএম

চট্টগ্রাম মেডিক্যালে ৭৫ শিক্ষার্থী বহিষ্কার, বেশির ভাগই ছাত্রলীগকর্মী

চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) ৭৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কর্তৃপক্ষ এই ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানা গেছে। এর মধ্যে ১৪ জন ইন্টার্ন চিকিৎসক (শিক্ষানবিশ) রয়েছেন। এ ছাড়া ১১ জন শিক্ষার্থী ক্ষমা চেয়ে মুচলেখা দিয়েছেন।

তাদের কর্তৃপক্ষ ক্ষমা করেছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।

 

কলেজ ছাত্রাবাসে অবৈধ প্রবেশ, কক্ষ দখল, মারধর ও নিষিদ্ধ থাকার পরও রাজনীতিতে যুক্ত থাকাসহ বিভিন্ন কারণে গতকাল রবিবার একাডেমিক কাউন্সিলের সভায় ৭৫ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। আজ সোমবার বিজ্ঞপ্তি আকারে তা প্রকাশ করা হয়।

 

 

জানতে চাইলে চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. জসীম উদ্দিন সোমবার বিকেলে কালের কণ্ঠকে বলেন, গত জুলাই আগস্টে ছাত্র-জনতার আন্দোলনকালে ক্যাম্পাসে বিশৃঙ্খলার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় ৭৫ জনকে বহিষ্কার করা হয়েছে।

এর মধ্যে এমবিবিএস ও বিডিএসর বিভিন্ন বর্ষের শিক্ষার্থী রয়েছেন। বহিষ্কৃতদের মধ্যে ১৪ জন ইন্টার্ন চিকিৎসক আছেন। ছয় মাস থেকে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত শাস্তি দেওয়া হয়েছে। এ সময় শিক্ষার্থীরা কলেজে শিক্ষা কার্যক্রম থেকে বিরত থাকার পাশাপাশি ক্যাম্পাসে অবস্থান করতে পারবেন না।
 

 

জানা যায়, বহিষ্কৃত শিক্ষার্থীদের বেশির ভাগই সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থক। তারা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন এবং সাবেক শিক্ষামন্ত্রী ও মহানগর আওয়ামী লীগের নির্বাহী সদস্য মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।