NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

স্বামী বাড়িতে না থাকার সুযোগ কাজে লাগালেন আলিয়া!


খবর   প্রকাশিত:  ০৬ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৫১ এএম

>
স্বামী বাড়িতে না থাকার সুযোগ কাজে লাগালেন আলিয়া!

এই বছরটা আলিয়া ভাটের জন্য সাফল্যে ভরা। ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ সিনেমা দিয়ে বছর শুরু করেন তিনি। সিনেমাটি হয়েছে সুপারহিট। এরপর তাকে দেখা যায় বিশ্বব্যাপী ঝড় তোলা সিনেমা ‘আরআরআর’-এ।

সিনে জীবনে সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও আসে সুখবর। এপ্রিলেই বিয়ে করেন দীর্ঘদিনের প্রেমিক, অভিনেতা রণবীর কাপুরকে। ফলে বছরজুড়ে আলোচনার কেন্দ্রে রয়েছেন এই তরুণ অভিনেত্রী। এবার খবরের শিরোনামে এলেন স্বামীর পোশাক ‘চুরি’ করে!

নতুন সিনেমা ‘ডার্লিংস’-এর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন আলিয়া। এর অংশ হিসেবে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে তার পরনে দেখা যায়, সাদা-কালো টপের ওপর একটি কালো ব্লেজার। পরে জানা গেল, এটা আসলে আলিয়ার নয়, তার স্বামী রণবীর কাপুরের।

আলিয়া জানান, রণবীর এখন বাড়িতে নেই। তাই এই সুযোগে স্বামীর পোশাকে নিজেকে সাজিয়ে নিয়েছেন। ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী। সঙ্গে লিখেছেন, ‘স্বামী যখন দূরে, তখন তার জামা চুরি করেই আমি আমার লুক সম্পূর্ণ করেছি।’

ছবি পোস্ট করার ২০ ঘণ্টার মধ্যে এতে ১৮ লাখের বেশি রিঅ্যাকশন পড়েছে। হাজার হাজার মন্তব্যের মধ্যে বলিউডের কয়েকজন তারকাও আছেন। আলিয়ার এমন কাণ্ডে মজা পেয়েছেন তারা সবাই।

উল্লেখ্য, ‘ডার্লিংস’ সিনেমাটি পরিচালনা করেছেন জাসমিত কে রিন। এতে আলিয়ার সঙ্গে অভিনয় করেছেন শেফালি শাহ, বিজয় ভার্মা, রোশান ম্যাথিও প্রমুখ। সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি এটি প্রযোজনাও করেছেন আলিয়া। সহ-প্রযোজনায় আছে শাহরুখ খানের প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট।