NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

শাকিবের ‘বরবাদ’-এ কলকাতার যিশু?


খবর   প্রকাশিত:  ২৬ অক্টোবর, ২০২৪, ১০:১৬ পিএম

শাকিবের ‘বরবাদ’-এ কলকাতার যিশু?

গেল দুই বছরে দুটি সিনেমা দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন চলচ্চিত্র তারকা শাকিব খান। তার ‘প্রিয়তমা’ ও ‘তুফান’ ছবি দুটি ব্যাবসায়িকভাবে সফল হয়েছিল। এখন তিনি আছেন ভারতে। সেখানে ‘বরবাদ’ নামের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।

তবে খোঁজ জানা গেছে, এই ছবিতে শাকিবের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করবেন পশ্চিমবঙ্গের অভিনেতা যিশু সেনগুপ্ত। যদিও যিশু পারিবারিক কিছু ঝামেলায় পড়েছেন বেশ কয়েক দিন হলো।

 

তবে শাকিবের ছবিতে পশ্চিমবাংলার অভিনেতা যিশু সেনগুপ্ত থাকবেন, এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে নিশ্চিত হওয়া গেল সেই গুঞ্জনই সত্য।

জানা গেল, শাকিব খানের ছবিতে আছেন যিশু সেনগুপ্ত।

 

এর আগে শাকিবের ‘তুফান’ ছবিতে যিশু সেনগুপ্তের অভিনয়ের কথা শোনা গিয়েছিল। কিন্তু শিডিউল জটিলতায় সেটি সম্ভব হয়নি। তবে ‘বরবাদ’-এ ব্যাটে-বলে টাইমিং মিলেছে।

এ কারণে একসঙ্গে দেখা যাবে শাকিব-যিশুকে। কিন্তু ছবিসংশ্লিষ্টরা আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

 

যিশু সেনগুপ্ত পশ্চিমবঙ্গের অভিনেতা হলেও কাজ করেছেন বলিউড ও দক্ষিণী সিনেমায়। জি-বাংলার রিয়ালিটি শোয়ের উপস্থাপনার কারণে তিনি বাংলাদেশে সুপরিচিত। তাই নতুনভাবে তাকে শাকিবের সঙ্গে দেখার ইচ্ছে দুই বাংলার অনুরাগীদের।

 

ভায়োলেন্স, অ্যাকশন ও রোম্যান্টিক ধাঁচের ছবি ‘বরবাদ’-এর বেশির ভাগ শুটিং হচ্ছে মুম্বাইয়ে। দুই দিন আগে ছবির শুটিংয়ে নেমেছেন শাকিব খান। এতে তার নায়িকা হিসেবে আছেন ‘প্রিয়তমা’ দিয়ে বড় পর্দায় অভিষেক হওয়া ইধিকা পাল। এ ছবিটি আগামী বছর রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।