NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

আমিরাতে বন্যায় নিহত অন্তত ৭, সবাই এশীয়


খবর   প্রকাশিত:  ২০ জানুয়ারী, ২০২৫, ০৪:৩৭ এএম

>
আমিরাতে বন্যায় নিহত অন্তত ৭, সবাই এশীয়

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতে প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। এই মৃতদের সবাই এশীয়।

তবে মৃত ব্যক্তিরা কে কোন দেশের নাগরিক, তা এখনও বিস্তারিত জানা যায়নি। শুক্রবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য।

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত মূলত মরু অঞ্চল। ফলে সারা বছরই সেখানকার আবহাওয়া শুষ্ক থাকে এবং বৃষ্টিপাতও ঘটে খুব কম। সেই হিসেবে অতি বর্ষণ ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ দেশটিতে বিরল।

কিন্তু গত বুধ ও বৃহস্পতিবারের প্রবল বর্ষণ দেশটির গত ২৭ বছরের বৃষ্টিপাতের রেকর্ড ভেঙে দিয়েছে। আমিরাতের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, দেশটির ফুজাইয়াহ এমিরেতেই (প্রশাসনিক অঞ্চল) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২১৮ দশমিক ৮ মিলিমিটার। এছাড়া দেশজুড়ে বর্ষণ ঘটলেও প্রবল বর্ষণজনিত কারণে বন্যা দেখা দিয়েছে ফুজাইয়া. শারজাহ ও রাস আল খাইমাহ এমিরেতে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বন্যার কারণে এই তিন এমিরেতে আটকা পড়েছেন ৪ হাজারেরও বেশি মানুষ। তাদেরকে উদ্ধারে মাঠ পর্যায়ে তৎপরতা চালিয়ে যাচ্ছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্ধারকর্মীরা।

দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা বেশ কয়েকটি ভিডিওতে এই তিন এমিরেত থেকে লোকজনকে উদ্ধার করতে দেখা গেছে।

প্রবল বর্ষণের কারণে আমিরাতের বিভিন্ন এলাকায় বন্যা ও ভূমিধস দেখা গেলেও রাজধানী আবুধাবি ও বাণিজ্যিক কেন্দ্র দুবাইয়ে তুলনামূলকভাবে কম ‍বৃষ্টি হয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে খালিজ টাইমস।