NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

মেহজাবীনের বোনের নাটকে গাইলেন আরফিন রুমি


খবর   প্রকাশিত:  ২৩ অক্টোবর, ২০২৪, ০১:৩৫ পিএম

মেহজাবীনের বোনের নাটকে গাইলেন আরফিন রুমি

কয়েকদিন আগেই জানা গেছে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোটবোন অভিনয় করছেন নাটকে। নতুন অভিনেত্রী মালাইকার বিপরীতে অভিনয় করেছেন জোভান। এরইমধ্যে সন্ধিক্ষন নামে সেই নাটকের শুটিং শেষ হয়েছে। এখন মুক্তির অপেক্ষা।

তবে তার আগে তৈরি হলো নাটকটির জন্য একটি গান। গাইলেন আরিফিন ‍রুমি। সংগীতশিল্পী আরফিন রুমি সাধারণত নিজের সুরে গান করেন। অডিও আর সিনেমা মিলিয়ে তিন-চারবার করে এর ব্যতিক্রম ঘটেছে।
এবার অন্যের সুরে নাটকের জন্য গান গাইলেন তিনি। গানটির শিরোনাম ‘প্রাণসখিয়া’। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন পল্লবী রায়। তবে নাটকটির পরিচালনা ও লেখার দায়িত্বটি পালন করেছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

 

 
এদিকে অন্যের সুরে নাটকের গান গাওয়া প্রসঙ্গে আরফিন রুমি বলেন, ‘পরিচালক গলা অনুযায়ী তিনি গানটিতে আমাকে কণ্ঠশিল্পী হিসেবে নির্বাচন করেছেন। ‘প্রাণসখিয়া’ অনেক সুন্দর একটি গান। এর লেখা ও সুর দারুণ। নতুন প্রজন্মের সুরকার নাভেদ পারভেজ ও গায়িকা পল্লবী রায়ের সঙ্গে আমার এই সম্মিলন শ্রোতাদের ভালো লাগবে আশা করি।’

‘প্রাণসখিয়া’ গানের কথা লিখেছেন ওয়াসিক সৈকত।

সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। তিনি বর্তমানে বাংলাদেশে। নাভেদ বলেন, ‘সুর করার পরই মনে হয়েছে এই গানে আরফিন রুমির কণ্ঠ মানাবে। তবে তিনি সাধারণত অন্যের সুরে গান করেন না। কিন্তু রাজ ভাইয়ের সুবাদে এটা সম্ভব হয়েছে। আর পল্লবী রায় আমার সুর করা বেশ কিছু গান আগে গেয়েছে। সেগুলো শ্রোতাপ্রিয়তা পেয়েছে। আশা করি, নতুন গানটি সবশ্রেণির শ্রোতার মন জয় করবে।’