NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

চট্টগ্রামে ৮ স্বর্ণের বারসহ রোহিঙ্গা মা-ছেলে আটক


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:৩৭ এএম

>
চট্টগ্রামে ৮ স্বর্ণের বারসহ রোহিঙ্গা মা-ছেলে আটক

চট্টগ্রামের সীতাকুণ্ডে আটটি স্বর্ণের বারসহ দুই রোহিঙ্গা নাগরিককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আটকরা দুই জন সম্পর্কে মা-ছেলে।

শনিবার (৩০ জুলাই) উপজেলার জঙ্গল সলিমপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জঙ্গল সলিমপুর থেকে আটটি স্বর্ণের বারসহ মা-ছেলেকে আটক করা হয়েছে। জব্দ করা স্বর্ণের আনুমানিক দাম দেড় লাখ টাকা।

তিনি বলেন, বিকেল ৩টায় র‍্যাব-৭ এর চান্দগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই বিষয়ের বিস্তারিত জানাবেন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ।

এছাড়া, সীতাকুণ্ডের বারবকুন্ড এলাকায় ২৮ জুলাই সংঘটিত হওয়া গণধর্ষণের মামলার প্রধান আসামিসহ দুই জনকে আটক করা হয়েছে বলে নুরুল আবছার জানিয়েছেন।

তিনি আরও জানান, পৃথক অভিযানে কক্সবাজারের টেকনাফ থেকে ১০ কোটি টাকা মূল্যের ৩ লাখ ৫৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে দুই মাদক কারবারিকে।