NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

রাম চরণ-কিয়ারার এক গানের বাজেট ২০ কোটি


খবর   প্রকাশিত:  ২১ অক্টোবর, ২০২৪, ১১:৫৭ পিএম

রাম চরণ-কিয়ারার এক গানের বাজেট ২০ কোটি

দক্ষিণের সুপারস্টার রামচরণের আসন্ন চলচ্চিত্র ‘গেম চেঞ্জার’ নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে। প্রথমবারের মতো রামচরণের সঙ্গে দেখা যাবে বলিউডের কিয়ারা আদভানিকে। এই জুটিকে নিয়ে চলছে অনুরাগীদের আলোচনা। বিগ বাজেটের এই সিনেমাটি এবার গানের জন্যও উঠে এলো আলোচনায়।

জানা যাচ্ছে, ২০ কোটি টাকায় নির্মাণ করা হয়েছে একটি গান।

 

‘গেম চেঞ্জার’ সিনেমার একটি গানের জন্য মোটা অঙ্কের অর্থ ব্যয় করেছেন নির্মাতা এস. শঙ্কর। গানের এই বাজেট দিয়ে আস্ত একটি সিনেমাও নির্মাণ সম্ভব! সিয়াসাত ডটকমের প্রতিবেদন অনুসারে, গানের জন্য মোটা অঙ্কের অর্থ ব্যয়ের খ্যাতি রয়েছে পরিচালক এস. শঙ্করের। তা ছাড়া তার নির্মিত গান দর্শকও পছন্দ করেন।

গানের জন্য তৈরি বিশাল সেট, নজরকাড়া পোশাকসহ সবকিছুই আলাদা মাত্রা যোগ করে। ‘গেম চেঞ্জার’ সিনেমায় একই কাজ করেছেন এস. শঙ্কর। 
সিনেমাটির একটি গানের জন্য ২০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৮ কোটি ৩৮ লাখ টাকার বেশি) ব্যয় করেছেন এই নির্মাতা। আশা করা হচ্ছে, গানটি দারুণ সাড়া ফেলবে।
 

 

সিনেমাটিতে রাম চরণকে দুটি চরিত্রে দেখা যাবে। একটিতে রাম চরণকে শর্ট টেম্পার চরিত্রে দেখা যাবে। তার এই মাথা গরম স্বভাবের চরিত্রটি দেখে দর্শক মুগ্ধ হবেন। আর অন্য চরিত্রটি গ্রামের একজন রাজনৈতিকের। পরিচালক এস শঙ্কর এ দুটো চরিত্রই নির্ভুলভাবে তৈরি করছেন।

 

‘গেম চেঞ্জার’ একটি পলিটিক্যাল-ড্রামা ঘরানার সিনেমা হতে যাচ্ছে। এর বাজেট ৪৫০ কোটি রুপি। রাম চরণ-কিয়ারা ছাড়াও অভিনয় করছেন অঞ্জলি, জয়রাম, সুনীল, শ্রীকান্ত, নবীন চন্দ্র প্রমুখ। সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালের ১০ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে।