NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

চাঁদপুরে নদীভাঙন থেকে ভিটেমাটি রক্ষায় মানববন্ধন


খবর   প্রকাশিত:  ১৯ অক্টোবর, ২০২৪, ০১:৫২ এএম

চাঁদপুরে নদীভাঙন থেকে ভিটেমাটি রক্ষায় মানববন্ধন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর ভাঙন থেকে ভিটেমাটি রক্ষায় ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে ভাঙনকবলিত এলাকাবাসী। শুক্রবার (১৮ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার জহিরাবাদ ইউনিয়নের লঞ্চঘাট এলাকার সোনারপাড়া, সরকার পাড়া, সানকি ভাঙ্গা, নাঁওভাঙ্গা জয়পুর পর্যন্ত মেঘনা নদীর ভাঙনকবলিত নদীর পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনকারীরা জানান, কয়েক বছর ধরে মেঘনা নদী ভাঙনের কবলে স্থানীয় কয়েক কিলোমিটার এলাকার বাড়িঘর, কৃষিজমি বিলীন হয়েছে। এখন জহিরাবাদ লঞ্চঘাট থেকে ৩০০ মিটার ও উত্তর দিকে আরও ১০০ মিটার জায়গা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দ্রুত সময়ের মধ্যে যদি ভাঙনকবলিত এলাকা রক্ষা করা না হয় তাহলে নদীগর্ভে বিলীন হয়ে যাবে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে দ্রুত জিও ব্যাগ ফেলে স্থায়ী ব্যবস্থাগ্রহণের পানি উন্নয়ন বোর্ডসহ অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান তারা।

 

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সোনারপাড়া জামি মসজিদের সভাপতি মো. আব্দুল আজিজ প্রদান, মো. মনির হোসেন খান, মো. মুকুল প্রধান, আজাদ সরকার, মানিক সরকার, মো. শাহীন প্রধান, ওমর আলী বেপারী, তোফায়েল কবিরাজ, হেলাল প্রধান, মুক্তার হোসেন বাঘসহ এলাকায় সব শ্রেণিপেশার মানুষ।