NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

সরাসরি চুক্তিতে লঙ্কা টি-টেনে খেলবেন সাকিব


খবর   প্রকাশিত:  ১৭ অক্টোবর, ২০২৪, ১১:৫৪ এএম

সরাসরি চুক্তিতে লঙ্কা টি-টেনে খেলবেন সাকিব

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায় নিলেও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন সাকিব আল হাসান। সেই ধারাবাহিকতায় বেশ কটি ফ্র্যাঞ্চাইজি লিগে ইতিমধ্যে দলও পেয়েছেন তিনি। এবার নতুন আরেকটি লিগে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার। 

লঙ্কা টি-টেন লিগে দল পেয়েছেন সাকিব।

প্লেয়ার্স ড্রাফটের আগে তাকে সরাসরি চুক্তিতে নিয়েছে গল মার্ভেলস। সর্বোচ্চ দামের ক্যাটাগরি ‘প্ল্যাটিনামে’ আছেন তিন সংস্করণের সাবেক এক নম্বর অলরাউন্ডার। তাকে নেওয়ার বিষয়টি নিজেদের সামাজিক মাধ্যম ফেসবুক পেজে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজি দলটি।

 

সাকিবের ছবি দিয়ে গল লিখেছে, ‘লঙ্কা টি-টেনের জন্য আমাদের প্ল্যাটিনাম প্রি-ড্রাফটের পিক খেলোয়াড় ব্যতিক্রম অলরাউন্ডার সাকিব আল হাসান।

তার অভিজ্ঞতা এবং পারফরম্যান্স দেখতে আমরা প্রস্তুত আছি।’

 

ছয় দল নিয়ে আগামী ১২ ডিসেম্বর টুর্নামেন্টটি শুরু হবে। শেষ হবে ২২ ডিসেম্বর। প্রতিটি দলে ১৭ জন ক্রিকেটার থাকতে পারবে।

এর মধ্যে ১০ জন শ্রীলঙ্কার। বাকি ৭ জন বিদেশি। আজ সাকিবকে রেখেই মিরপুর টেস্টের দলও ঘোষণা করেছে বাংলাদেশ। ক্যারিয়ারের বিদায়ী টেস্ট খেলতে আগামীকাল দেশে আসবেন বাঁহাতি স্পিনার। আর চিটাগং কিংসের হয়ে এবারের  বিপিএল মাতাবেন তিনি।