NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

আলিয়া নাকি রাজকুমার, বক্স অফিসে এগিয়ে কে?


খবর   প্রকাশিত:  ২৩ অক্টোবর, ২০২৪, ০২:৪৪ পিএম

আলিয়া নাকি রাজকুমার, বক্স অফিসে এগিয়ে কে?

দুর্গাপূজায় একসঙ্গে মুক্তি পেয়েছে আলিয়া ভাটের ‘জিগরা’ ও রাজকুমার রাওয়ের ‘ভিকি বিদ্যা কা বো ওয়ালা ভিডিও।’ ভিন্ন ধাঁচের দুটি সিনেমা ঘিরেই দর্শক আগ্রহ ছিল লক্ষ্য করার মতো। তবে বক্স অফিসের সংঘর্ষে আলিয়াকে কিছুটা পেছনে ফেলেছে রাজকুমার রাও-তৃপ্তি দিমরির সিনেমাটি।

স্যাকনিল্কের প্রতিবেদন অনুসারে, জিগরা ভারতীয় বক্স অফিসে মুক্তি পেতেই ৪ কোটি ৫৫ লাখ টাকা আয় করেছে।

দ্বিতীয় দিনে সিনেমাটি ৬ কোটি ৫৫ লাখ টাকা আয় করে। তৃতীয় দিনে বক্স অফিসে ৫ কোটি ৫০ লাখ টাকা আয় করে। তবে সোমবারে বেশ কমে আসে সিনেমার আয়। এদিন মাত্র ১ কোটি ৫০ লাখ টাকার ব্যবসা করেছে আলিয়ার জিগরা।
ফলে ৪ দিনে সিনেমাটির বক্স অফিস আয় দাঁড়িয়েছে ১৮ কোটি ১০ লাখ রুপি। 

 

অন্যদিকে ‘ভিকি বিদ্যা কা বো ওয়ালা ভিডিও’ ১১ অক্টোবর আলিয়ার জিগরার সঙ্গেই মুক্তি পেয়েছে। সিনেমাটি প্রথম দিন থেকেই বক্স অফিস আয়ের নিরিখে কিছুটা এগিয়ে রয়েছে আলিয়ার জিগরার তুলনায়। প্রথম দিন ৫ কোটি ৫০ লাখ টাকা আয় করে যাত্রা শুরু করে এটি।

দ্বিতীয় দিন আয় বেড়ে হয় ৬ কোটি ৯০ লাখ। তৃতীয় দিনে বক্স অফিসে ৬ কোটি ৪০ লাখ আয় তুলে নেয়। সোমবার রাজকুমার রাও এবং তৃপ্তি দিমরির সিনেমাটির আয় বেশ অনেকটাই কম। এদিন ২ কোটি ২৫ লাখ রুপি আয় করেছে সিনেমাটি। সব মিলিয়ে চারদিনে সিনেমাটির  মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ২১ কোটি ৫ লাখ রুপিতে।

 

বক্স অফিসের হিসেবে কিছু এগিয়েই থাকছে রাজকুমার রাও-তৃপ্তির ‘ভিকি বিদ্যা কা বো ওয়ালা ভিডিও’। কমেডি জনরার সিনেমাটি দর্শকদের চাহিদা সম্পূর্ণভাবে পূরন করতে না পারলেও আয়ের চাকা ধরে রেখেছে। অপরদিকে আলিয়ার জিগরা আয়ের নিরিখে কিছুটা পিছিয়ে থাকলেও দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে বেশ। সমালোচকদের মতে, আলিয়ার ক্যারিয়ারের আরেকটি ধামাকাদার পারফরম্যান্স এটি।