NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

এক মঞ্চে গান শোনাবেন তিন শিল্পী


খবর   প্রকাশিত:  ১৪ অক্টোবর, ২০২৪, ০৯:১৯ এএম

এক মঞ্চে গান শোনাবেন তিন শিল্পী

তিনজনই সংগীতের মানুষ। তারা হলেন সংগীতশিল্পী পিলু খান, এলিটা করিম  ও বাপ্পা মজুমদার। এই তিনজন এক হচ্ছেন এক মঞ্চে।  ‘রিদম প্লাগড’ নামে সংগীতসন্ধ্যায় তারা শোনাবেন শ্রোতাপ্রিয় বেশ কিছু গান।

আগামী ১৮ অক্টোবর রাজধানীর ১৩৮ ইস্ট রেস্তরাঁয় এ আয়োজন করা হচ্ছে। এর আগে একই ভেন্যুতে অনুষ্ঠিত কয়েকটি আয়োজনে পারফর্ম করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন পিলু খান ও এলিটা করিম। এবারের আয়োজনে এ দুই শিল্পীর সঙ্গে অংশ নিচ্ছেন বাপ্পা মজুমদার।

 

আয়োজকরা জানান, ‘রিদম প্লাগড’-এর সংগীতায়োজনে অ্যাকুস্টিক বাদ্যযন্ত্রকে প্রাধান্য দেওয়া হয়েছে।

সংগীতসন্ধ্যার গানগুলো আরও মেলোডিনির্ভর ও শ্রুতিমধুর করে তুলতেই এ পরিকল্পনা। সব মিলিয়ে এ অনুষ্ঠানটি দর্শক-শ্রোতা মনে ভালো লাগার পরশ বুলিয়ে দেবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

 

এদিকে স্টেজ শোর পাশাপাশি নতুন গানের আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন ‘রিদম প্লাগড’-এ পারফর্ম করতে যাওয়া শিল্পীরা। সম্প্রতি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাপ্পা মজুমদার প্রকাশ করেছেন নতুন একক গান ‘শহরের চোখ’।

আতিউর রহমানের লেখা এ গানের সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী বাপ্পা মজুমদার নিজেই।

 

গানটি শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে দর্শক-শ্রোতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে। অন্যদিকে পিলু খান ব্যস্ত স্টুডিও আয়োজন নিয়ে। যেখানে থাকছে তাঁর সুরে গাওয়া বিভিন্ন শিল্পীর গান।

সম্প্রতি এই স্টুডিও আয়োজনের প্রথম গানটি রেকর্ড করা হয়েছে এলিটা করিমের কণ্ঠে।

শিরোনাম ‘ভালোবাসি হাসির বন্যা’। এর কথা লিখেছেন আশি ও নব্বই দশকের আলোচিত গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী। সংগীতায়োজন করেছেন কলকতার সংগীত পরিচালক দেবাশীষ সোম। শিগগিরই গানটি অনলাইনে প্রকাশ করা হবে বলে জানান শিল্পী এলিটা করিম।