NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

হার দিয়ে বিশ্বকাপ যাত্রা শেষ বাংলাদেশের


খবর   প্রকাশিত:  ১৪ অক্টোবর, ২০২৪, ১২:২৫ এএম

হার দিয়ে বিশ্বকাপ যাত্রা শেষ বাংলাদেশের

সংযুক্ত আরব আমিরাতে নারীদের টি-২০ বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে আসর শুরু করা বাংলাদেশ শেষটা করেছে হার দিয়ে। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটের বড় হারে আসর থেকে বিদায় নিয়েছে নিগারের দল। 

বিশ্বকাপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে ১২ বছরের খরা খরা কাটায় বাংলাদেশ। এর পর টানা তিন ম্যাচে হেরে গ্রুপ পর্বে বিশ্বকাপ শেষ হলো বাংলাদেশ নারী ক্রিকেট দলের।

দক্ষিণ আফ্রিকার কাছে হারের আগে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কাছেও হেরেছে বাংলাদেশ।
 
দুবাইয়ে শনিবার আসরে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ১০৬ রান করে বাংলাদেশ। সোবহানা মুস্তারি ৩৮ ও অধিনায়ক নিগার সুলতানা ৩২ রান করেন। 

 

জবাবে ১৭.২ ওভারে জয় তুলে নিয়েছে প্রোটিয়ারা মেয়েরা।

দলটির হয়ে ওপেনার তাজমিম ব্রিটস ৪১ বলে ৪২ রানের ইনিংস খেলেন। আনিকা বোস ২৫ রান যোগ করেন।