NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

৮ বছরের জেল হতে পারে শাকিরার


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০১:৫৯ এএম

>
৮ বছরের জেল হতে পারে শাকিরার

আইনি ঝামেলায় পড়তে পারেন কলম্বিয়ার পপ তারকা শাকিরা। ৮ বছরের জেলও হতে পারে তার। করফাঁকির অভিযোগে এ শাস্তি হতে পারে তার।  

জানা যাচ্ছে, ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত নিজের আয়ের ওপর ১৪.৫ মিলিয়ন ইউরো কর দেওয়ার কথা ছিল শাকিরার। তবে তিনি সেটা দিতে অস্বীকার করেন।

সূত্রের খবর স্পেন সরকারের আইনজীবী শাকিরাকে বিষয়টি চুক্তির মাধ্যমে মীমাংসার পরামর্শ দিয়েছিলেন। তবে চুক্তিতে কী ধরনের প্রস্তাব দেওয়া হয়েছিল তা জানা যায়নি। 

শাকিরা বলে আসছেন তিনি নির্দোষ। পুরো বিষয়টি আইনের হাতেই ছেড়ে দিয়েছেন তিনি।  

বার্সেলোনার ফুটবল তারকা জেরার্ড পিকের সঙ্গে সম্পর্কে জড়ান শাকিরা। ১১ বছরের সম্পর্ক ছিল তাদের। জেরার্ডের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর বার্সেলোনাতে থাকতে শুরু করেন সঙ্গীতশিল্পী। ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত সেখানেই ছিলেন শাকিরা। তবে তার আইনজীবীর দাবি, ২০১৫ সাল পর্যন্ত বাহামসের করদাতাদের তালিকায় ছিল শাকিরার নাম।

১২ বছরের সম্পর্ক শেষ করে চলতি বছরের শুরুতে পিকের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটেন শাকিরা। তাদের দুই সন্তান আছে এবং এই সন্তানরা কাদের কাছে থাকবে তা নিয়ে কোনো সিদ্ধান্ত এখনও হয়নি।