NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

মালয়েশিয়া বিমানবন্দরে আজহারীকে আটকে দিল পুলিশ


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৭:১৯ এএম

মালয়েশিয়া বিমানবন্দরে আজহারীকে আটকে দিল পুলিশ

বাংলাদেশের ধর্মীয় আলোচক মিজানুর রহমান আজহারীকে মালয়েশিয়ার কুয়ালালামপুর এয়ারপোর্টে ইমিগ্রেশন পুলিশ আটকে দিয়েছে। আজ শুক্রবার বিমানবন্দরে পৌঁছলে তাকে মালয়েশিয়া প্রবেশে বাধা দেয় পুলিশ।

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, মিজানুর রহমানকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

সূত্র জানিয়েছে, মালয়েশিয়ার পুলিশ হেডকোয়ার্টারে তার নামে অভিযোগ থাকায় তাকে কুয়ালালামপুর এয়ারপোর্টের ইমিগ্রেশন দেশটিতে ঢুকতে বাধা দেয়।

তদন্তের স্বার্থে পুলিশের পক্ষ থেকে এর বেশি কিছু জানানো হয়নি।

 


 

এর আগে আজ শুক্রবার সকালে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেইজে দেশত্যাগ করেছেন বলে জানান। যাওয়ার আগে তিনি এক বার্তায় বলেন, দেশে খুব লম্বা সময় অবস্থান না করলেও শিগগিরই ফিরব।

জানা যায়, গত ২ অক্টোবর দেশে এসেছিলেন মাওলানা আজহারি।

৯ দিনের মাথায় আবার মালয়েশিয়া ফিরে গেছেন।