NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

নেতৃত্ব পেয়ে ৯০ বছরের গোলের রেকর্ড ভাঙলেন হালান্ড


খবর   প্রকাশিত:  ১২ অক্টোবর, ২০২৪, ০৩:৪৯ পিএম

নেতৃত্ব পেয়ে ৯০ বছরের গোলের রেকর্ড ভাঙলেন হালান্ড

শুধু ম্যানচেস্টার সিটির হয়ে রেকর্ডের মালা সাজিয়ে যেন খুশি নন আর্লিং হালান্ড। তাই তো গতকাল বহুবছরের পুরোনো এক রেকর্ড ভেঙে দিলেন ৬ ফুট ৩ ইঞ্চির দীর্ঘদেহী এই স্ট্রাইকার। সেই রেকর্ডটিও এসেছে আবার দুর্দান্ত এক রাতে।

গতকাল প্রথমবারের মতো নরওয়ের অধিনায়কত্বের দায়িত্ব পান হালান্ড।

বিশেষ এই দিনে মাঠে নেমে জোড়া গোলে নেতৃত্বটা রাঙান তিনি। তার জোড়া গোলে গতকাল নেশনস লিগের ম্যাচে স্লোভেনিয়াকে ৩-০ ব্যবধানে হারায় নরওয়ে। এই দুই গোল করেই ৯০ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছেন হালান্ড।

 

নরওয়ের হয়ে এখন সর্বোচ্চ গোলদাতা হালান্ড।

৩৬ ম্যাচে তার  গোল এখন ৩৪টি। এতদিন ৩৩ গোল নিয়ে এই রেকর্ডের মালিক ছিলেন ইয়ুর্গেন ‍জুভ। ১৯২৮ থেকে ১৯৩৭ সাল পর্যন্ত ৪৫ ম্যাচে এই গোল করেন সাবেক ফরোয়ার্ড। তবে ১৯৩৪ সালে ক্যারিয়ারের সবশেষ গোলটি করেন জুভ।
সেদিক থেকে ৯০ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছেন ২৪ বছর বয়সী ফরোয়ার্ড।

 

রেকর্ড গড়ে খুশি হালান্ড। ম্যাচ শেষে নওরেজিয়ান সংবাদ মাধ্যম ডাগব্লাডেটকে তিনি বলেছেন, ‘আমি গর্বিত। এটি এমন এক রেকর্ড বহুবছর আগে করা হয়েছিল।’