NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

বাংলাদেশের প্রধান কোচ হওয়ার যোগ্যতা স্থানীয়দের নেই, অভিমত তামিমের


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০২:৫৬ এএম

বাংলাদেশের প্রধান কোচ হওয়ার যোগ্যতা স্থানীয়দের নেই, অভিমত তামিমের

অন্য দলগুলো যখন দেশিয় কোচদের ওপর ভরসা রাখে বাংলাদেশ তখন ঠিক উল্টো। বিদেশি কোচদের কাঁধে দায়িত্ব তুলে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত এক দশক ধরে যেমন বিরাট কোহলি-রোহিত শর্মাদের কোচের দায়িত্ব পালন করে আসছেন তাদের পূর্বসূরিরাই।

কিছুদিন আগে শ্রীলঙ্কাও তাদের সাবেক ব্যাটার সনাৎ জয়াসুরিয়াকে স্থায়ীভাবে নিয়োগ দিয়েছে।

বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় না কেন এমন প্রশ্ন করা হলে তামিম ইকবাল জানান, জাতীয় দলের প্রধান কোচ হওয়ার মতো তেমন কোনো দেশি কোচ নেই। ভারতীয় ক্রীড়া সাময়িকী ‘স্পোর্টস্টারকে’ এমনই জানিয়েছেন বাংলাদেশি ওপেনার।

 

তামিম বলেছেন, ‘প্রধান কোচ হওয়ার মতো যোগ্য কেউ এখন বাংলাদেশে আছেন বলে বিশ্বাস করি না। এই মুহূর্তে এমন দু-তিনজন আছেন, যারা সহকারী কোচ হতে পারেন।

কিন্তু আমার মনে হয় না, তারা জাতীয় দলের প্রধান কোচ হওয়ার উপযুক্ত।’

 

প্রধান কোচ হিসেবে দেখতে না পারলেও কোচিং প্যানেলে দেশিয়দের চান তামিম। তিনি বলেছেন, ‘বাংলাদেশের কোচিং স্টাফে ৭০:৩০ অনুপাত থাকা উচিত। প্রধান কোচের সঙ্গে দুজন বিদেশি কোচ থাকতে পারেন।

তবে সহকারী কোচের পদে বাকি ৭০ শতাংশ বাংলাদেশি হওয়া উচিৎ। তাতে স্থানীয় কোচরা উপকৃত হবে। কোনো একদিন তারা প্রধান কোচ হতে পারবেন।’