NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

রোনালদোর রাগ তাকে কিংবদন্তি বানিয়েছে, মনে করেন লেভানডফস্কি


খবর   প্রকাশিত:  ০৯ অক্টোবর, ২০২৪, ১০:৩৪ এএম

রোনালদোর রাগ তাকে কিংবদন্তি বানিয়েছে, মনে করেন লেভানডফস্কি

ক্যারিয়ারে বিশ্বকাপ বাদে সব কিছুই জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবুও যেন ক্ষুধা মেটেনি পর্তুগিজ তারকার। তাই তো ৩৯ বছর বয়সেও মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। খেলার জন্যই শুধু খেলছেন না, গোল করে দলকে জয় এনে দিচ্ছেন তিনি।

 

ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসেও রোনালদোর এমন ক্ষধা দেখে মুগ্ধ রবার্ট লেভানডফস্কি। পোলিশ স্ট্রাইকারের মতে, আল নাসর তারকার এই উচ্চাকাঙ্ক্ষা পেছনে তার রাগ ভূমিকা রেখেছে বলে মনে করেন তিনি। আগামী ১২ অক্টোবর পর্তুগালের মুখোমুখি হওয়ার আগে প্রতিদ্বন্দ্বীকে প্রশংসায় ভাসিয়েছেন লেভা।

রোনালদোকে নিয়ে লেভানডফস্কি বলেছেন, ‘রোনালদো, ইতিহাসের অনেক পৃষ্ঠার রচিয়তা।

তার আশেপাশের অনেক বারের উচ্চতা বাড়িয়ে চলছেন। এ সব এমন কিছু যা উপেক্ষা করতে পারবেন না। সম্ভাব্য সবকিছুই অর্জন করেছেন তিনি। ৩৯ বছর শেষে ৪০ বছরে পদার্পন করতে যাচ্ছেন।
তার উচ্চাকাঙ্ক্ষা স্পষ্ট। তার রাগ এবং নার্ভাসের মধ্যে উচ্চাকাঙ্খা প্রকাশ পায়। আমার মনে হয়, তিনি যদি রাগান্বিত না হতেন শুধু খেলার জন্যই খেলতেন। তবে এটা পরিস্কার তার এখন উচ্চাকাঙ্ক্ষা আছে এবং তার বর্তমান শারীরিক অবস্থাও ভালো।’

 

ফুটবলকে যা দিয়েছেন রোনালদো তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে জানান লেভানডফস্কি।

বার্সেলোনা ফরোয়ার্ড বলেছেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো তার পুরো ক্যারিয়ারে কী অর্জন করেছেন তা ভালোভাবেই বুঝতে পারি। অর্জন এবং সংখ্যা দিয়ে ফুটবলের ইতিহাসে কি দুর্দান্ত প্রভাব রেখেছেন। অবশ্যই ইতিহাসের পাতায় মুদ্রিত থাকবে।'