NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

নিউ জার্সির ফেয়ারফিল্ডে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি যুবক অর্নব নিহত


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৬:১১ এএম

নিউ জার্সির ফেয়ারফিল্ডে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি যুবক অর্নব নিহত

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের ফেয়ারফিল্ডে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি যুবক মোহাম্মদ শাহারিয়ার ইসলাম ওরফে অর্নব (২৮) নিহত হয়েছেন। স্থানীয় সময় ৪ অক্টোবর শুক্রবার ফেয়ারফিল্ডের রামাদা হোটেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। নিরাপত্তার স্বার্থে আহত অপরজনের পরিচয় প্রকাশ করা হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন এসেক্স কাউন্টি প্রসিকিউটর অফিস।

নিহত মোহাম্মদ শাহারিয়ার ইসলাম ড্রেক্সেল বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, আমেরিকান ন্যাশনাল ইউনিভার্সিটিতে তথ্য প্রযুক্তি এবং চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছিলেন। পুলিশ ও এসেক্স কাউন্টি প্রসিকিউটর অফিস নিহত শাহারিয়ারের পরিচয় শনাক্ত করেন। তার দেশের বাড়ি কিশোরগঞ্জে। সাহারিয়ারের স্ত্রী ও ৮ মাস বয়সী মেয়ে রয়েছে। ছোট ভাই তানজিল ইসলাম একই এলাকায় থাকেন। তাদের মা-বাবা বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন।
জানা যায়, ফেয়ারফিল্ডের বাসিন্দা বাংলাদেশি যুবক শাহারিয়ার রামাদা হোটেলের সামনের টেবিলে ক্লার্ক হিসেবে কাজ করছিলেন। এসময় রুম বুকিং নিতে আসেন একজন অতিথি। তার সঙ্গে শাহারিয়ারের কথা কাটাকাটি হয়। বিষয়টি সমাধানে ম্যানেজারের কাছে যাওয়ার চেষ্টা করলে শাহারিয়ারকে গুলি করে ওই দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাকে হত্যার কারণও জানাতে পারেনি প্রসিকিউটর অফিস। তবে এসেক্স কাউন্টির প্রসিকিউটর টেড স্টিফেনস শুক্রবার হোটেলে একটি ব্রিফিংয়ে বলেন, এ ঘটনায় জনসাধারণের জন্য কোনও আসন্ন বিপদ নেই।