NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

বাফুফে নির্বাচনের তফসিল ঘোষণা, বুধবার থেকে মনোনয়নপত্র বিতরণ


খবর   প্রকাশিত:  ০৮ অক্টোবর, ২০২৪, ১১:০৯ এএম

বাফুফে নির্বাচনের তফসিল ঘোষণা, বুধবার থেকে মনোনয়নপত্র বিতরণ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন ২৬ অক্টোবর। সেই নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন আহমেদ। 

আজ সোমবার দুপুরে বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই তফসিল ঘোষণা করা হয়। 

আগামী বুধবার ( ৯ অক্টোবর) থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়ে চলবে ১২ অক্টোবর পর্যন্ত।

মনোনয়নপত্র দাখিলের সময় ১৪ ও ১৫ অক্টোবর। আর মনোনয়নপত্র যাচাই হবে ১৬ অক্টোবর। এরপর মনোনয়নপত্র নিয়ে কারও কোনো আপত্তি থাকলে ১৭ অক্টোবর সেটা নিষ্পত্তি করা হবে। আপিল শুনানির তারিখ ১৮ অক্টোবর।
 

 

তফসিলে আর মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য ১৯ ও ২০ অক্টোবর দুপুর পর্যন্ত সময় পাবেন প্রার্থীরা। ২০ অক্টোবর বিকেলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে কমিশন। ২৬ অক্টোবর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। 

মনোনয়ন পত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে সভাপতি পদে ১ লাখ, সিনিয়র সহসভাপতি পদে ৭৫ হাজার, সহসভাপতি পদে ৫০ ও সদস্য পদে ২৫ হাজার টাকা।

 

 

নির্বাচন হবে ১৩৩ ভোটের। ১৩৭ ডেলিগেটের নাম জমা পড়লেও অভিযোগ থাকায় বাদ পড়ে ফেনী, শেরপুর, গোপালগঞ্জ ও লালমনিরহাট জেলা। 

১ জন সভাপতি, ১ জন সিনিয়র সহসভাপতি, ৪ জন সহসভাপতি ও ১৫ জন নির্বাহী সদস্য নিয়ে ২১ জনের  নির্বাহী কমিটি মনোনীত কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হবেন। 

ইতোমধ্যেই সভাপতি পদে লড়ার ঘোষণা দেন তরফদার রুহুল আমিন ও তাবিথ আউয়াল। এর আগে ১৪ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে বর্তমান সভাপতি কাজী সালাহউদ্দিন এবারের নির্বাচনে না লড়ার ঘোষণা দেন।