NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

আমিরাতে দুই দিনের বৃষ্টিতে প্রবল বন্যা, আটকা ৪ সহস্রাধিক মানুষ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৫:১১ এএম

>
আমিরাতে দুই দিনের বৃষ্টিতে প্রবল বন্যা, আটকা ৪ সহস্রাধিক মানুষ

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাতে দুই দিনের প্রবল বর্ষণে দেশটির পূর্ব ও উত্তরাঞ্চলে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। আকস্মিক এই বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলে ৪ হাজারেরও বেশি মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করছে আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আমিরাতের আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে সৌদি আরবের জাতীয় দৈনিক আরব নিউজ জানিয়েছে, বুধবার থেকে সৌদি আরবে শুরু হয়েছে টানা বর্ষণ। বৃষ্টির তেজ বেশি ছিল আমিরাতের পূর্ব ও উত্তরাঞ্চলীয় তিন প্রশাসনিক অঞ্চল (এমিরেত) শারজাহ, রাস আল খাইমাহ ও ফুজাইরায়। গত দুই দিনের দুর্যোগে এই তিন অঞ্চলে ক্ষয়ক্ষতিও হয়েছে অন্যান্য এমিরেতের তুলনায় বেশি।

প্রবল বর্ষণ-বন্যায় আমিরাতে এখন পর্যন্ত হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি, তবে তিন এমিরেতের বিভিন্ন স্থানে আটকা পড়া  নিরাপদ স্থানে সরিয়ে নিতে ইতোমধ্যে কাজ শুরু করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা।

উপদ্রুত লোকজনকে আশ্রয় ‍দিতে শারজাহ, রাস আল খাইমাহ ও ফুজাইরায় ২০ টি হোটেল প্রস্তুত করা হয়েছে। কিন্তু যদি তাতে না কুলায়, সেজন্য অতিরিক্ত সতর্কতা হিসেবে একাধিক আশ্রয়কেন্দ্র খোলা রেখেছে আমিরাতের সরকার।

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত মূলত মরু অঞ্চল। ফলে সারা বছরই সেখানকার আবহাওয়া শুষ্ক থাকে এবং বৃষ্টিপাতও ঘটে খুব কম। সেই হিসেবে অতি বর্ষণ ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ দেশটিতে বিরল।

আমিরাতের সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃষ্ট ও বন্যার বিভিন্ন ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সরকারের কয়েকটি বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করেছেন বিভাগের কর্মীরা।

তারা আরও জানান, বন্যা কবলিত বিভিন্ন এলাকায় সুপেয় পানি ও শুষ্ক খাবার পাঠানো হচ্ছে এবং পানিবাহিত রোগ যেন এসব এলাকায় ছড়িয়ে না পড়ে, সেদিকে সজাগ দৃষ্টি রাখা হয়েছে।