NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

পারিবারিক কবরস্থানে শায়িত হলেন সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী


খবর   প্রকাশিত:  ০৭ অক্টোবর, ২০২৪, ০৩:০৬ এএম

পারিবারিক কবরস্থানে শায়িত হলেন সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী

মুন্সীগঞ্জের শ্রীনগরে তৃতীয় ও চতুর্থ জানাজা শেষে মজিদপুর দয়াহাটা গ্রামের নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক রাষ্ট্রপতি ও বরেণ্য চিকিৎসক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। রবিবার (৬ অক্টোবর) জোহরের পর দয়াহাটা গ্রামে সাবেক রাষ্ট্রপতির চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার ইচ্ছা অনুযায়ী তাকে গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

এর আগে রবিবার সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলা স্টেডিয়ামে হাজারো মানুষের উপস্থিতিতে তার তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এতে স্থানীয় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

 

শনিবার রাত ৩টায় ঢাকার উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। স্ত্রী হাসিনা ওয়ার্দা চৌধুরী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন তিনি।

 

বড় মেয়ে মুনা চৌধুরী ব্যারিস্টার, ছোট মেয়ে শায়লা চৌধুরী চিকিৎসক এবং উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজে অধ্যাপনা করেন। ছেলে মাহী বি চৌধুরী রাজনীতিবিদ, যিনি বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব। মুন্সীগঞ্জ-১ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, ফুসফুসে সংক্রমণ হওয়ায় ২ অক্টোবর ভোরে বারিধারার বাসা থেকে প্রবীণ রাজনীতিবিদ চিকিৎসক অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীকে তার প্রতিষ্ঠিত উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই রাজনীতিবিদ।