NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

‘নিতু’ হয়ে পূজায় আসছেন তানিয়া বৃষ্টি


খবর   প্রকাশিত:  ০৭ অক্টোবর, ২০২৪, ০৩:০৬ এএম

‘নিতু’ হয়ে পূজায় আসছেন তানিয়া বৃষ্টি

আর কয়েকদিন পরেই দুর্গাপূজা। সনাতন ধর্মের এই উৎসবটি ঘিরে নানা ধরণের আয়োজন করে দেশের টিভি চ্যানেলগুলি। তারই ধারবাহিকতায় মাছরাঙা টিভিতে প্রচার হবে দূর্গাপূজার বিশেষ নাটক। এটি নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী।

বিশেষ নাটক ‘বিসর্জনে অর্জন’ এ  অভিনয় করেছেন জুনায়েদ বোগদাদী, তানিয়া বৃষ্টি, ইমতু রাতিশ, আবুল হায়াত, মিলি বাসারসহ আরও অনেকে।

 

জানা গেছে, আগামী ১১ অক্টোবর, শুক্রবার রাত ১০:৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটকটি। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। তাকে ঘিরেই নাটকের গল্প আবর্তিত হয়েছে।

এ সম্পর্কে তিনি বলেন, ‘নাটকে আমার চরিত্রের নাম নিতু, যে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করি। সনাতন ধর্মাবলম্বী হওয়ার কারণে অফিসের কোন কোন কলিগ আমার সঙ্গে একটু অন্যরকম আচরণ করে যেটা মেনে নিতে কষ্ট হয়। এসব নিয়েই গল্প এগিয়ে যায়।’

 

পরিচালক জানান, গল্পে নিতু পূজা উপলক্ষে সে যাতে ছুটি নিতে পারে সেজন্য কৌশলে তাকে কাজে আটকে দেয়।

সে তার মায়ের হাতের বানানো নাড়ু নিয়ে আসলে কেউ কেউ পূজার নাড়ু বলে খেতে চায় না। কিন্তু তার বস খুব উদার মনের মানুষ। তিনি এসব বোঝেন এবং সবাইকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করার চেষ্টা করেন। শান্ত নামে একজন কলিগ আছে, যে নিতুকে পছন্দ করে কিন্তু কখনো বলে না। নিতুও তাকে পছন্দ করে।
এদিকে, তার মায়ের পছন্দের পাত্র রিজওয়ান পূজা উপলক্ষে বিদেশ থেকে আসছে। এবার নিতুর সঙ্গে তার বিয়ে চূড়ান্ত করতে চান মা। নতুন সংকটের মুখোমুখি হয় নিতু। এভাবেই এগিয়ে যায় গল্প।’ চয়নিকা চৌধুরী বলেন, ‘অনেকদিন পর পূজার নাটক করলাম। একান্তই নিজের আবেগ এবং দায়বদ্ধতার জায়গা থেকে কাজটি করেছি। আমার মনে হয়েছে এ সময় এরকম একটি নাটক হওয়া দরকার। নাটকটিতে সুন্দর একটা মেসেজ আছে। আশা করি দর্শকরা উপভোগ করবেন।’