NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

সুযোগ পেয়েও ইংল্যান্ডকে হারাতে পারলো না বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ০৬ অক্টোবর, ২০২৪, ০৯:৪১ এএম

সুযোগ পেয়েও ইংল্যান্ডকে হারাতে পারলো না বাংলাদেশ

স্কটল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা করার পর দ্বিতীয় ম্যাচে আজ শক্তিশালী ইংল্যান্ডকে বাগে পেয়েছিলো দ্বিতীয় জয় তুলে নেয়ার জন্য; কিন্তু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলো না নিগার সুলতানা জ্যোতিরা। ১১৮ রানে ইংল্যান্ডকে বেধে রাখার পর বাংলাদেশ থেমে গেছে মাত্র ৯৭ রানে। ফলে ২১ রানে হেরে যেতে হয়েছে বাংলাদেশের নারী ক্রিকেট দলকে।

 

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের এটা দ্বিতীয় ম্যাচ হলেও ইংল্যান্ডের ছিল প্রথম ম্যাচ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল।

জয়ের জন্য ১১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর সোবহানা মোস্তারিছাড়া আর কোনো ব্যাটারই দাঁড়াতে পারেনি ইংলিশ বোলারদের সামনে। ৪৮ বলে সর্বোচ্চ ৪৪ রান করে আউট হন সোবহানা। এছাড়া নিগার সুলতানা জ্যোতি করেন ১৫ রান। বাকি ব্যাটারদের আর কেউ দুই অংকের ঘরই স্পর্শ করতে পারনেনি।

 

ফলে শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ৯৭ রানে থেমে যেতে হয়েছে বাংলাদেশ দলের নারী ক্রিকেটারদের। ইংল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নেন লিনসে স্মিথ ও চার্লি ডিন। ১টি করে উইকেট নেন ন্যাট স্ক্রিভার ব্রান্ট ও সারাহ গ্লেন।

এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক হিদার নাইট। ব্যাট করতে নেমে দুই ওপেনার ম্যাইয়া বুশিয়ের এবং ড্যানি ওয়াইয়াট হজ মিলে ৪৮ রানের জুটি গড়ে তোলেন। ১৮ বলে ২৩ রান করে আউট হলে উদ্বোধনী জুটি ভাঙে। ৪০ বলে সর্বোচ্চ ৪১ রান করেন ড্যানি ওয়াইয়াট হজ।

 

পরের ব্যাটারদের মধ্যে অ্যামি জোন্স ১৬ বলে ১২ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ২টি করে উইকেট করেন নাহিদা আক্তার, ফাহিমা খাতুন এবং রিতু মনি। ১টি উইকেট নেন রাবেয়া খান।