NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ফের গণধর্ষণ, আটক ৬


খবর   প্রকাশিত:  ০৬ অক্টোবর, ২০২৪, ১২:৩৭ এএম

ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ফের গণধর্ষণ, আটক ৬

লালমনিরহাটের হাতীবান্ধায় এক কলেজ ছাত্রীকে পালাক্রমে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৬ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (৫ অক্টোবর) সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার দক্ষিন গোতামারী এলাকার দুলাল হোসেনের পুত্র আবদুছ ছাত্তার, দইখাওয়া বাজার এলাকার সুলতান আহম্মেদের পুত্র রোকন, ৫ নং ওয়ার্ডের আইয়ুব আলীর ছেলে রাকিবুল, একই এলাকার খবির আলীর ছেলে আল আমিন, নজিমুদ্দিনের ছেলে রতন মিয়া সাবু এবং নওদাবাস এলাকার ওছমান গনির পুত্র সুলতান।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভু্ক্তভোগী কলেজ ছাত্রীর সঙ্গে দইখাওয়া বাজারের কসমেটিক ব্যবসায়ী ও দক্ষিন গোতামারী এলাকার দুলাল হোসেনের পুত্র আবদুছ ছাত্তারের সর্ম্পক গড়ে উঠে।

এক পযার্য়ে ওই কলেজ ছাত্রীকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন আবদুছ সাত্তার। বন্ধুকে দিয়ে আবার সেই ধর্ষণের ভিডিও করেন। সেই ভিডিওর ভয় দেখিয়ে আব্দুর সাত্তার ও তার এক বন্ধু ওই কলেজ ছাত্রীকে আবারো ধর্ষণ করেন। এরপর গত বৃহস্পতিবার ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই ছাত্রীকে আব্দুর ছাত্তার ও তার বন্ধুরা পালক্রমে আবারো গণধর্ষণ করেন এবং সেই ধর্ষণের দৃশ্য ভিডিও করেন।
এ সময় ওই ছাত্রী অসুস্থ হলে ধর্ষকরা পালিয়ে যান। শুক্রবার রাতে এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করে। সেই মামলায় ছয় জনকে আটক করে পুলিশ।

 

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন-নবী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ছয় জনকে আটক করা হয়েছে।

আটকৃতদের রবিবার আদালতের মাধ্যমে লালমনিরহাট কারাগরে পাঠানো হবে।