NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

শেখ হাসিনাকে নিয়ে মিশরীয় লেখকের উপন্যাস ‘ডিভাইন ডেসটিনি’


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:২৪ এএম

>
শেখ হাসিনাকে নিয়ে মিশরীয় লেখকের উপন্যাস ‘ডিভাইন ডেসটিনি’

 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর লেখা উপন্যাস ‘ডিভাইন ডেসটিনি- দ্য লেজেন্ড অব আ ফাদার, এ ডটার অ্যান্ড আ হলি বন্ড’ বাংলাদেশের বাজারে এসেছে। উপন্যাসটি লিখেছেন মিশরীয় লেখক ও সাংবাদিক মোহসেন আরিশি। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খ্যাতনামা প্রকাশনা সংস্থা অনিন্দ্য প্রকাশ এটি প্রকাশ করেছে।

এতে বলা হয়, ডিভাইন ডেসটিনি উপন্যাসে মহাকাব্যিক স্বাদ রয়েছে। উপন্যাসে উল্লেখ করা হয়েছে যে বঙ্গবন্ধু যখন কারাগারে ছিলেন, শেখ হাসিনার মা তাকে বিভিন্ন ধরনের বই সরবরাহ করেছিলেন।  

 

বইটির আনুষ্ঠানিক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিতে মোহসেন আরিশি আজ বাংলাদেশে আসতে পারেন। বাসস।