NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

অভিনয়ে নেই, তবে সমালোচনায় আছেন সোহানা সাবা


খবর   প্রকাশিত:  ২৪ জানুয়ারী, ২০২৫, ০১:২০ এএম

অভিনয়ে নেই, তবে সমালোচনায় আছেন সোহানা সাবা

বেশ কয়েক বছর ধরেই অভিনয় করতে দেখা যায় না অভিনেত্রী সোহানা সাবাকে। পালিয়ে যাওয়া স্বৈর শাষকের পতনের আগে ‘আলো আসবেই’ নামের হোয়াটসঅ্যাপ গ্রুপে সরব ছিলেন তিনি। এছাড়া আওয়ামী লীগের হয়ে সংরক্ষিত নারী আসনেরও চেষ্টা করেছিলেন এই অভিনেত্রী। কিন্তু ভাগ্যের শিখে ছেড়েনি তার।

 

তবে লীগ সরকারের পতন হলেও আলোচনায় থাকতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন অভিনেত্রী সোহানা সাবা। তার সেই সকল স্ট্যাটাস, ভাবনা, মন্তব্য নিয়ে গণমাধ্যমেও বিভিন্ন শিরোনামে সংবাদ প্রচার হচ্ছে। বিষয়টি মোটেও ভালোভাবে নিচ্ছেন না এই অভিনেত্রী।

যে কারণে বুধবার (২ অক্টোবর) নিজের ফেসবুক প্রোফাইল থেকে দেওয়া এক স্ট্যাটাসের কমেন্টে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে সাবা বলেছেন, আমার ফেসবুকের স্টেটমেন্ট কোন পারমিশন ছাড়া পত্রিকায় বা অনলাইনে নিউজ করবেন না।

সোহানা সাবা আরও বলেন, এটা আমার ব্যক্তিগত প্রোফাইল। এখানে আমি যা লিখবো তাই যদি নিউজ করে চলতে হয় আপনাদের, তবে বুঝে নেন আপনাদের কি বেহাল অবস্থা!’

 


 

এরপর নিজের ফ্রেন্ডলিস্ট থেকে অনেক সাংবাদিককে ছেঁটে ফেলেছেন উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ‘আমার জানা মতে ২-৩ জন মিডিয়াকর্মী বাদে সকলকেই প্রোফাইলের ফ্রেন্ডলিস্ট থেকে ডিলিট করেছি বা করবো। আপনারাও সকলে মিলে আমাকে বয়কট করুন। নিজেদের এতটুকু আত্মসম্মানবোধ আপনাদের থাকা উচিত!’

এর আগে সেই স্ট্যাটাসে পূজা মণ্ডপের কয়েকটি ছবি প্রকাশ করে সোহানা সাবা লেখেন, আমার বড় খালামনির বাড়ি ঢাকেশ্বরী মন্দিরের পাশেই।

প্রতি বছর পূজাতে আমরা সব কাজিনরা মিলে মন্দিরে গিয়ে নাচ করি, প্রসাদ খাই। বাড়িতে ফিরে নামাজ রোজা মিস হয়নি কারোই।

 

 

তবে এবার আর পূজায় যাবেন না উল্লেখ করে অভিনেত্রী লেখেন, ‘এ বছর যাব না। আর কোনদিনই যাবো না হয়তো। আমার মুসলিম ভাইরা মন দিয়ে পাহারা বসেছে দেখে গর্বে বুকটা ভরে গেছে, সে কারণেই।

ভালো থাকবেন আপনারা সকলেই। সকল বাংলাদেশের মানুষরা...।