NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

পুলিশ থেকে এমপি হওয়া হাবিবরের সম্পদের পাহাড়!


খবর   প্রকাশিত:  ০৩ অক্টোবর, ২০২৪, ০৭:১০ এএম

পুলিশ থেকে এমপি হওয়া হাবিবরের সম্পদের পাহাড়!

পুলিশ থেকে সংসদ সদস্য (এমপি)। গত ১৫ বছরে পরিবারের সদস্যদের নিয়ে নামে-বেনামে হাজার কোটি টাকার সম্পদ গড়েছেন বগুড়া-৫ আসনের সাবেক এমপি হাবিবর রহমান। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েচেন এলাকাবাসী। আর শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দুদকের।

 

বগুড়া-৫ আসন থেকে ২০০৯ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর রাতারাতি কোটিপতি বনে যান সাবেক এসপি হাবিবর রহমান। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

এলাকাবাসীর অভিযোগ, সংসদ সদস্য হওয়ার পর ছেলে আসিফ ইকবালকে সঙ্গে নিয়ে সম্পদের পাহাড় গড়েন হাবিবর রহমান। ধুনটে জালশুকায় আদি বাড়ির পাশে ৭০ বিঘা বিল-বাইশা দখল করে তার সঙ্গে দেড়শ বিঘা জমি নিয়ে গড়ে তোলেন বাবু পার্ক সিটি।

এছাড়া, ধুনট শহরে ২১ শতাংশ জায়গার ওপর বাণিজ্যিক ভবন, শেরপুরের ছনকায় ৫০ বিঘা জমির আসিফ ব্রিক ফিল্ড, শেরপুর শহরের দুবলাগাড়িতে ৩০ বিঘার উপরে নির্মাণ করেছেন বাগান বাড়ি ও হিমাগার।

 

অভিযোগ উঠেছে, এসব শত কোটি টাকার সম্পদের বাইরেও তার আছে দেশ-বিদেশে আরো হাজার কোটি টাকার অবৈধ সম্পদ। এসব সম্পদের উৎস তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের।

দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।


 
৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে পরিবারসহ আত্মগোপনে অভিযুক্ত হাবিবর রহমান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও নিহতের ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।