NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

সফরে ব্যাটিং ব্যর্থতাই দলের পরাজয়ের অন্যতম কারণ - শান্ত


খবর   প্রকাশিত:  ০২ অক্টোবর, ২০২৪, ০৪:৪০ পিএম

সফরে ব্যাটিং ব্যর্থতাই দলের পরাজয়ের অন্যতম কারণ - শান্ত

মুদ্রার উল্টো পিঠটাও দেখল বাংলাদেশ। পাকিস্তানকে তাদের মাঠে ধবলধোলাই করার সুখস্মৃতি নিয়ে ভারত সফরে গিয়েছিল বাংলাদেশ। লক্ষ্য ছিল স্বাগতিকদের বিপক্ষে দারুণ কিছু খেলা উপহার দেওয়া।

কিন্তু সিরিজ শুরুর পর দেখা গেছে কথা আর কাজে কোনো মিল নেই।

উল্টো ভারতের কাছেই এবার ধবলধোলাইয়ের তিক্ত স্বাদ পেতে হয়েছে বাংলাদেশকে। বৃষ্টির কারণে ‘আড়াই দিনের’ কানপুর টেস্টেও বাংলাদেশ ড্র করতে পারেনি। ৭ উইকেটের হারে স্বাভাবিকভাবেই হতাশ নাজমুল হোসেন শান্ত।

 

সফরে ব্যাটিং ব্যর্থতাই দলের পরাজয়ের অন্যতম কারণ বলে জানিয়েছেন শান্ত।

ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। এই কন্ডিশনে আমাদের ভালো ব্যাটিং করা দরকার ছিল। আপনি যদি ব্যাটারদের দিকে তাকান দেখবেন ৩০-৪০ বল খেলার পরেই আউট হয়েছে তারা। অন্তত একজন ব্যাটারের বড় ইনিংস খেলা গুরুত্বপূর্ণ ছিল।
এমন মুহূর্তে অশ্বিন-জাদেজা যেমনটা ব্যাট করেছিল। তারা সত্যি দুর্দান্ত ব্যাটিং করেছিল। এ সময় আমাদের প্রয়োজন ছিল কিভাবে উইকেট নেওয়া যায় তেমন বোলিং করা। যার মূল্য আমাদের দিতে হয়েছে।’